বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফতেপুর গ্রামের নুরুল ইসলাম গাজীর ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ১:৫৮ পিএম
ফতেপুর গ্রামের নুরুল ইসলাম গাজীর ইন্তেকাল

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ব্যাংকার এবং ‘আজকের চাঁদপুর’ অনলাইন পোর্টাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মাইদুল ইসলাম রাসেলের বাবা মো. নুরুল ইসলাম গাজী (৭০) গত ২০ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, স্ত্রী, নাতি-নাতনি’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ ২১ জানুয়ারী শনিবার বাদ জোহর ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন, গাজী জাহাঙ্গীর আলম, ফতেপুর খান বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সাংবাদিক গোলাম নবী খোকন। জানাজা পরান মাওলানা মমিনুল হক।

জানাজায় অংশ গ্রহণকারী সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা শেষে মরহুমকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital