শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী রাসেল খানের কৃতজ্ঞতা প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১১:৫০ এম
সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী রাসেল খানের কৃতজ্ঞতা প্রকাশ
সজীব খান : চট্রগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস (সিএন্ডএফ) কর্মচারী ইউনিয়ন (সিবিএ ২৩৪) এর ত্রি-বার্ষিক নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী মোঃ রাসেল খান নির্বাচনে বিজয়ী হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার সিএন্ডএফ কর্মচারী নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনে রাসেল খান সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছে।
রাসেল খান তার কৃতজ্ঞতা প্রকাশে বলেন, যারা নির্বাচনে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচনে বিজয়ী করেছেন তাদের প্রতি আমি আজন্ম কৃতজ্ঞ থাকবে। সংগঠনের  সকল সদস্যদের আপদে বিপদে পাশে থাকবো, যারা নির্বাচনের শুরু থেকে বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত মাঠে ছিলেন, ভোটারদের ধারে ধারে গিয়েছেন, ভোট চেয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা, তারা আমার পাশে থেকে সব সময় অভিভাবকের মত বুদ্ধি মরামর্শ দিয়ে যাবেন। তাদের বু্িদ্ধ পরামর্শ অনুযায়ী সংগঠনকে শক্তিশালী করাই হবে আমার এক মাত্র লক্ষ্য।
১৯৯৭ সালে সিএন্ডএফ ক্যারিয়ার শুরু করা রাসেল খান সহকর্মীদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন বলেই প্রতিটি নির্বাচনে জেতার অনন্য নজির স্থাপন করতে পেবরেছেন। তিনি এটাকে সহকর্মীদের আস্থা ও ভালবাসার প্রতিফলন বলে দাবি করছেন।
 চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদির কৃতিসন্তান মোঃ রাসেল খান  মিল্টন-শাহ আলম-মোশারফ-জাহাঙ্গীর প্যানেল থেকে এবার সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন। মল্লিক ট্রেডার্সে কর্মরত মোঃ রাসেল খান এর আগেও গত দুইবার এ প্যানেল  থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনি দুইবার যুগ্ম-বন্দর বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
একই প্যানেল থেকে  তিনি বর্তমানে বন্দর বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন  করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital