শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনের দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৩:১৩ পিএম
ফরিদগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনের দাফন সম্পন্ন

এস এম ইকবাল : ফরিদগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ও কালির বাজার কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার মো. শাহাদাত হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

২৭ জানুয়ারি শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের দক্ষিন গজারিয়া বেপারী বাড়ি সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনের জানাজার পুর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুনাহারের নেতৃত্বে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নানসহ পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদুল্লাহ তফাদার, ডেপুটি কমান্ডার সারোয়ার হোসেন, উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ পাটওয়ারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Model Hospital

পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসেন ২৬ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৮ টার সময় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নরে দক্ষিন গজারিয়া এলাকার বেপারী বাড়ির মৃত খলিল উল্লা বেপারীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৫ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।