শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মুলক নির্বাচন করতে আমরা প্রস্তুতি নিচ্ছি’: নির্বাচন কমিশনার আনিছুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:৩৩ পিএম
‘গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মুলক নির্বাচন করতে আমরা প্রস্তুতি নিচ্ছি’: নির্বাচন কমিশনার আনিছুর রহমান

এস এম ইকবাল: নির্বাচন কমিশনার আনিছুর রহমান এক সংক্ষিপ্ত সফরে চাঁদপুরের ফরিদগঞ্জে আসেন। এ সময় তিনি উপজেলায় প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন। গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সর্বশেষ তিনি বীর মুক্তিযোদ্ধা এম সফিউল্ল্যার বাসভবনে প্রায় ছয়শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

২৯ জানুয়ারি রবিবার বিকালে উপজেলা পরিষদে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন,‘নির্বাচন কমিশন চেষ্টা করেছিল অন্তত ১৫০ আসনে ইভিএমের মাধ্যমে নির্বাচন করার। কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত সেটি হচ্ছে না। এখন আমাদের কাছে যতগুলো সচল ইভিএম মেশিন রয়েছে, সেগুলো দিয়ে শহর কেন্দ্রিক নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বেশ কিছু পরিকল্পনা রয়েছে।’ গৃদকালিন্দিয়ায় কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটা আমার শ^শুর বাড়ি। বীর মুক্তিযোদ্ধা মরহুম এম সফিউল্ল্যা আমার শ^শুর। অতিতে এই বাড়িতে আমি একাধিকবার এসেছি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। আপনারা দোয়া করবেন। আগামী নির্বাচনে আপনারা যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করার চেষ্টা করবো। আশা করছি আমরা ভোটারদের প্রত্যাশা মেটাতে সক্ষম হবো। গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মুলক নির্বাচন করতে আমরা প্রস্তুতি নিচ্ছি।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেসার সভাপ্রধানে ও ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশনারের স্ত্রী সালমা আক্তার রূপালী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, ফরিদগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আ. ছোবহান লিটন। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউছার-উল আলম কামরুল, সাবেক এমপি সফিউল্যাহর ছোট মেয়ে কানিজ সুলতানা কনক, সাবেক ইউপি চেয়ারম্যান ইস্কান্দার আলী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital