শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

মৈশাদী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪৯ পিএম
মৈশাদী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস পালন

সজীব খান : চাঁদপুর সদর উপজেলা মৈশাদী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১শে ফেব্রুয়ারি সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে মৈশাদী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাশেদ জাহান তুষার খানের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষিক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষিকা লায়লা সুলতানা, রাবেয়া আক্তার প্রমুখ।

এ সময় বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, ছাত্র ছাত্রীসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

এ সময় প্রধান অতিথি মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী নতুন প্রজম্মের কাছে একুশে ফেব্রুয়ারী তাৎপার্য তুলে ধরে বলেন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দিয়ে আমাদের এমমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দিতে চাইলে তার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগন রাস্তায় নেমে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে চিনিয়ে আনতে সক্ষম হয়। তাই আমাদের সকলকেই একুশের চেতনাকে বুকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।

এর আগে তারা বিদ্যালয়ের শহিদ মিনারে গিয়ে শহিদদের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।