শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রূপসা আহম্মদিয়া উবি’র প্রতিষ্ঠাতাদের স্মরনে আলোচনা সভা ও দোয়ার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪২ পিএম
রূপসা আহম্মদিয়া উবি’র প্রতিষ্ঠাতাদের স্মরনে আলোচনা সভা ও দোয়ার মাহফিল

এস এম ইকবাল : বর্নাঢ্য আয়োজনে মেঘনার পূর্ব পাড়ের জমিদার পরিবারের প্রতিষ্ঠিত ফরিদগঞ্জের ঐতিয্যবাহী রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতাদের স্মরনে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারী সোমবার সকালে রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য সৈয়দ আহসান উল্যা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য জমিদারদের বংশদর সৈয়দ মেহেদী হাসান চৌধূরী।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন পাটওয়ারী,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, উক্ত বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোঃ খোরশেদ আলম মিন্টু, অভিভাবক সদস্য মোঃ ফারুক খাঁন, মোঃ রিয়াদ হোসেন, মোঃ নজরুল ইসলাম সুমন, মোঃ আজাদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনায় বিদ্যালয়ের শিক্ষক হারনুর রশিদ বিএসসি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাজী সফর আলী, রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান, শাহাজান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহাম্মেদ ,বরগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাংগীর আলম নান্টু প্রমুখ ।

Model Hospital

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে সৈয়দ মেহেদী হাসান চৌধূরী তার পূর্ব পুরুষ জমিদারদের গনমানুষের জন্য সেবামূলক কার্যক্রমের বিশদ বিবরন দিয়ে বলেছেন, ১শ ১০ বছর আগে এই রুপসা আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়টি যাদের হাতে প্রতিষ্ঠিত হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মরহুম সৈয়দ আহম্মদ হাজী চৌধুরী, মরহুম সৈয়দ আবদুল লতিফ চৌধুরী, ও মরহুম সৈয়দ আবদুল হাই চৌধুরী। তিনি আরো বলেছেন আমাদের পূর্ব পুরুষ মেঘনা পাড়ের সেই জমিদার পরিবার চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ থানার বর্তমান জায়গা সহ উপজেলা সহ বিভিন্ন স্থানে জমিদারদের ৩ হাজার ৫ শ একর জায়গা জনহিতকর কাজে দান করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

আলোচনা সভা শেষে দোয়া করেন সন্তোষপুর দবার শরীফের পীর বিশিষ্ট আলেমেদিন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবদুল করিম বিন মোহাম্মদ ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital