বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ আদর্শ একাডেমী’র অভিভাবক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৩:৫৩ পিএম
ফরিদগঞ্জ আদর্শ একাডেমী’র অভিভাবক সমাবেশ

এস এম ইকবাল : ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে প্রতিষ্ঠিত আদর্শ একাডেমী’র নবাগত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পহেলা মার্চ বুধবার বিদ্যালয়ের সভা কক্ষে প্রধান শিক্ষক মোঃ হারুন রশিদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাবিব উল্যা ভুঁইয়ার সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, অভিভাবক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, জেলা স’মিল মালিক সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দিন হাজী, কালির বাজার স্কুল এন্ড কলেজের প্রভাষক মাসুদ রানা প্রমুখ।

পরে প্রধান শিক্ষক, অধ্যয়নরত শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের বিষয়ে অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিষদ আলোচনা করেন।

Model Hospital

আলোচনায় তিনি বলেন, বিগত দিন থেকে ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলের উপর ভিত্তি করেই আজ উপজেলা ব্যাপী বিদ্যালয়ের সুনাম রয়েছে। বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সুনাম অক্ষুন্ন রাখতে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তাহলেই ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল অর্জন করে আলোকিত জীবন ঘটতে সক্ষম হবে।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।