চাঁদপুর পৌর আ.লীগের শান্তি সমাবেশে কবির চৌধুরীর নেতৃত্বে বিশাল শোভা যাত্রা
সজীব খান : আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নি সংযোগ, সাম্প্রদায়িক উসকানী ও বিএনপি জামায়েতের বর্তমান কার্যক্রমের প্রতিবাদে চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ১৩নং ওয়ার্ডের ওয়ালেছে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশে চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন চৌধুরী নেতৃত্বে যুবলীগের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেছেন।

এ সময় তারা চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বিএনপির জামায়েতের নৈরাজ্য বিরুদ্ধে শ্লোগান দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে শ্লোগান তুলেন।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








