শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাত্র ৩১১ জন ভোটের জন্য ১২ প্রার্থী!

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ২:৪০ পিএম
মাত্র ৩১১ জন ভোটের জন্য ১২ প্রার্থী!

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১নং দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি গ্রাম এবং মাত্র ৩১১ জন ভোটার নিয়ে গঠিত ৮নং ওয়ার্ড। ১৬ মার্চ সকাল সাড়ে ১১টা।

নির্বাচন পর্যবেক্ষণে গেলে চোখে পড়ে এই ভোট কেন্দ্রটি। সড়কের পাশ ঘেঁষেই এই কেন্দ্রটির অবস্থান। চরপাড়া মসজিদের সামনেই একটি টিনের দোচালা মুক্তব ঘর। আর এই ঘরে চলে ৮নং ওয়ার্ডের ভোট গ্রহণ। ছোট এই ঘরেই প্রিজাইডিং অফিসার, নির্বাচনে অংশগ্রহণকারি ১২ জন প্রার্থীর এজেন্ট এবং ভোট গ্রহণের বুথ। এ যেন এক হযবরল অবস্থা। তবে অন্যান্য ওয়ার্ডের মতই ছিল প্রিজাইডিং অফিসার, পুলিশ প্রশাসনসহ সকল প্রকার নির্বাচনী ব্যবস্থা।

হাজীগঞ্জ উপজেলা সমবায় অফিসার ও দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা গোলামুর রহমান শামীম বলেন, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ চলছে। তবে ছোট টিনসেট ঘরে ১২ জন প্রার্থীর এজেন্টসহ ভোটারদের বুথ। তাই একটু কষ্ট হচ্ছে। তবে বসার জায়গা সংকট ছাড়া কোন রকম সমস্যা নেই এই কেন্দ্রে।

স্থানীয়রা জানান, যেখানে অন্যান্য কেন্দ্রগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়ে সেখানে এমন একটি ছোট টিনসেট ঘরে ভোট কেন্দ্র হওয়ায় গাদাগাদি করে ভোট গ্রহণ ও ভোটের কার্যক্রম পরিচালনা করা একটি অস্বাভাবিক ব্যাপার। আমরা চাই আগামী নির্বাচনে একটি বড় পরিসরে কেন্দ্রটি হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital