বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: জাহিদুল ইসলাম রোমান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১:০৪ পিএম
স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: জাহিদুল ইসলাম রোমান

এস এম ইকবাল: স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান। গত বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলাধীন পশ্চিম একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জাহিদুল ইসলাম রোমান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। বর্তমান সরকারের আমলে তথ্য ও প্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়েছে। এখন আর তথ্যের জন্য অ্যানালগ বা কোনো কাগজপত্র প্রয়োজন হয় না। অনেক প্রতিষ্ঠান নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে তথ্য আদান প্রদান করছে। তথ্য ও প্রযুক্তিতে দক্ষ হওয়া ছাড়া উন্নতি করা সম্ভব নয়। মেয়েদেরকে ঘরে বসে থাকলে চলবে না। তথ্য ও প্রযুক্তিতে নিজেকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার মো. তারেকুল ইসলামের সভাপতিত্বে ও সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান’র পরিচালনায় বিশেষে অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি প্রকল্প পরিচালক শরফুদ্দিন মুহাম্মদ আবু ইউসুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, পশ্চিম একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম পাঠান প্রমুখ।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।