বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ কে.আর আইডিয়াল স্কুল এণ্ড কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১:১০ পিএম
ফরিদগঞ্জ কে.আর আইডিয়াল স্কুল এণ্ড কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

এস এম ইকবাল:ফরিদগঞ্জে মনোরম পরিবেশে, শতভাগ স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার মধ্যদিয়ে স্বনামধন্য পরিচালক মন্ডলীগণের তত্বাবধানে সর্বাধুনিক মাল্টিমিডিয়ার মাধ্যমে পরিচালিত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জ কে.আর আইডিয়াল স্কুল এণ্ড কলেজে বঙ্গবন্ধু কর্ণার এন্ড লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়টির প্রধান পটকে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারটি বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেন, বাংলাদেশকে জানতে হলে আমাদের অবশ্যই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, লাল-সবুজের পতাকা পেয়েছি। এই বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ সবাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে প্রত্যাশা রাখি।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম আলম তালুকদার বলেন, বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিজীবন, রাষ্ট্রপরিচালনা-সব পর্যায়ের ছবি দিয়ে কর্ণারটি তৈরী করেন। এছাড়া লাইব্রেরীতে রাখা বই পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাংবাদিক প্রবীর চক্রবর্তী, নারায়ন রবিদাস প্রমুখ।

Model Hospital

উল্লেখ. বঙ্গবন্ধু কর্ণারে রয়েছে দুর্লভ সব ছবি। সেখানে সাদাকালো ফ্রেমে আলো-ছায়ার মধ্যে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিজীবন, রাষ্ট্রপরিচালনার সব পর্যায়ের ছবি দিয়ে কর্ণারটি সাজানো হয়েছে। কর্ণারে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর জন্ম, কৈশোর, কলেজজীবন, ১৯৫৪ এর নির্বাচন থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম, দেশগঠন ও ঘাতকের বুলেটে রক্তাক্ত চিত্র।

এসময় বিদ্যালয়টির ক্লাস ও ভবন পরিদর্শন শেষে বিদ্যালয়ের পরিচালকগণের কর্মযোগ্যের প্রশংসা করেন অতিথিরা।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।