বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

হাইমচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১:২০ পিএম
হাইমচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি: হাইমচরের আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ই মার্চ সকাল ১০ টায় আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের মাঠে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাইমচর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনির পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও আলগী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী। আলোচনা সভার পূর্বে কোরআন তেলোয়াত করেন মোঃ আল-আমীন।
এসময় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের নেতা মোঃ সাহজান ভূইয়া, হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মজিব উল্লাহ মানিক, ইউপি সদস্য মোঃ মিন্টু মিয়া পাটওয়ারী, উপজেলা যুবলীগের সদস্য মোঃ হাফেজ ছৈয়াল, আলগী উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জসিম উদ্দিন রনি।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমানত উল্লাহ বরকন্দাজ, ইউপি সদস্য মোঃ আমান উল্লাহ বেপারী, মনোয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান রাড়ি, উপজেলা যুবলীগ নেতা মোঃ মজিব খাঁনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্র লীগের নেতৃবৃন্দ।
কেক কাটার পূর্বে সভাপতির বক্তব্যে মোঃ আতিকুর রহমান পাটওয়ারী বলেন, যার জন্ম না হলে এই দেশ পেতাম না, সেই মহানায়ক হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ আমরা এই দেশে মাতৃভাষা পেলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। আমরা এই জন্মদিন থেকে ওনার জন্য দোয়া ও মাগফেরাত কামনা করছি, আল্লাহ যেনো ওনাকে বেহেশত নসিব করেন। আপনারা আমাদের জননেত্রী শেখ হাসিনা ও আমাদের শিক্ষা মন্ত্রী ডা দীপু মনির জন্য সকলেই দোয়া করবেন।  আগামী দিনেও আপনারা আবারো ২০২৩ সালের ডিসেম্বর মাসে ঐক্য হয়ে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাহলেই এই দেশ সারা বিশ্বের তুলনায় আমরা মাথা উঁচু করে দাড়াতে পারবো ইনশাআল্লাহ।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।