শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মদীনায় হাজীগঞ্জের ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭:৫৮ এম
মদীনায় হাজীগঞ্জের ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানকে সংবর্ধনা

মদীনা থেকে হাবিবুর রহমান : হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব ওমরা হজ্ব পালনে সৌদি আরবে গিয়ে প্রবাসীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। ওই সময় প্রবাসীদের উদ্যোগে দেয়া হয় সংবর্ধনা।

সোমবার রাত ১২টায় মদিনাস্থ আল খলিল এস্তেরাতে বাংলেদেশ আওয়ামী যুবলীগের মদিনা শাখার ভারপাপ্ত সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ সিকদারের সঞ্চালনায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে ফুল দিয়ে চেয়ারম্যানকে বরণ করেন ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও উন্নয়ন কমিটির আহবায়ক মো. শাহ ইমরান বাচ্চু।

Model Hospital

ওই সময় মদীনাস্থ প্রবাসী বাংলাদেশিরা বলেন স্মাট হাজীগঞ্জ ও আদর্শ ইউনিয়ন গঠনে সব সময় পাশে আছেন। এছাড়া দরিদ্র, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সকল ধরণের সহযোগীতা দিয়ে চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের পাশে থাকবেন বলে বক্তারা জানান।

পরে চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের হাতে সম্মাননা ক্রেস্ট তোলে দেন প্রবাসীরা।

ওই সময় উপস্থিত ছিলেন, ওমরা হজ্ব পালনে চেয়ারম্যানের সফর সঙ্গী ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ এনায়েত করিম ইসহাক।

চেয়ারম্যান মজিবুর রহমান মজিব অনুভূতি জানাতে গিয়ে বলেন, প্রবাসীদের এমন আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। ‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনাদের এই সম্মান যেন আমি ধরে রাখতে পারি। সকল প্রবাসীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, তিনারা আমাকে সম্মানীত করেছেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, মদিনা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ও মুসাফির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান মুসাফির, সদস্য মোঃ হাবিবুর রাহমান (হাসান), মোঃ জাকির হোসেন, মোঃ ইমান হোসেন, মোঃ তারেক হোসেন সহ মদিনা আওয়ামী যুবলীগের নেতাকর্মী ও মদিনা সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে প্রবাসী ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital