শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)

ফরিদগঞ্জে বিএনএম মহাসচিবসহ জামানত হারালেন ৫ প্রার্থী

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৮:১০ পিএম
ফরিদগঞ্জে বিএনএম মহাসচিবসহ জামানত হারালেন ৫ প্রার্থী

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী ও দলের মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান এবং জাতীয় পার্টির প্রার্থী ও জাতীয় পার্টির বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমনসহ এই আসনের ৫ জন প্রার্থীর জামায়াত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, কোন প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়।

রোববার (৭ জানুয়ারী) অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে মোট ভোট পড়েছে ৯৫ হাজার ৮৪০টি। নৌকা প্রতীকে মুহম্মদ শফিকুর রহমান ৩৬৪৫৮ ভোট, ঈগল প্রতীতে ড. শামচুল হক ভূঁইয়া ৩৫৪২৫ ভোট, ট্রাক প্রতীকে জালাল আহমেদ ১৮৭৬০ ভোট।

অন্যদিকে তুলনামূলক নির্বাচনে কম ভোট পেয়ে জামানত হারাতে হবে বিএনএম প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান (প্রতীক- নোঙ্গর) পেয়েছেন ১০৭৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ (প্রতীক- লাঙ্গল) পেয়েছেন ৫৯০ ভোট, তৃনমূল বিএনপি মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার (প্রতীক- সোনালী আঁশ) পেয়েছেন ৩৬০ ভোট , তরিকত ফেডারেশন প্রার্থী বাকী বিল্লাহ মিশকাত (প্রতীক- ফুলের মালা) পেয়েছেন ২০১ ভোট। উক্ত ভোটের নিয়ম অনুসারে এই সকল প্রার্থীর জামানত বাতিল যোগ্য।

Model Hospital

উল্লেখ্য, নির্বাচন চলাকালিন সময়ে বিএনএম প্রার্থী ও দলের মহাসচিব নিশ্চিত বিজয়ী হচ্ছেন এবং বিরোধী দলের নেতা হচ্ছেন বলে ব্যাপক ভাবে প্রচারণা চালান। ফলে ধীরে ধীরে তার নির্বাচনী অফিসে নেতাকর্মীর সংখ্যা বাড়তে থাকে।

ফলে তিনি নির্বাচনী মাঠে শেষদিন পর্যন্ত পুরো উপজেলা জুড়ে আলোচনায় ছিলেন। ১১৮টি কেন্দ্রের প্রায় প্রতিটি কেন্দ্রে দেয়া এজেন্ট এবং বাইরে থাকা নেতাকর্মীদের তার প্রাপ্ত ভোট অনেক কম, প্রায় ২হাজার নেতাকর্মী নির্বাচনের মাঠে থাকলেও ভোটের ফলাফল ভিন্ন।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097