শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দুর্বৃত্তদের আগুনে দোকানের টাকা ও মালামাল পুড়ে ছাই

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ১:৫৮ এম
ফরিদগঞ্জে দুর্বৃত্তদের আগুনে দোকানের টাকা ও মালামাল পুড়ে ছাই
ফরিদগঞ্জে রাতের আঁধারে দুর্বৃত্তদের আগুন দোকানে থাকা নগদ টাকা এবং মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১১) জানুয়ারী গভীর রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা এলাকার লতিফ বিএসসির বাড়ির সামনে অবস্থিত মাসুদের কনফেকশনারি ও চায়ের দোকানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই। আগুনের সংবাদ পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মাসুদ খান বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। রাত দেড় ঘটিকার সময় স্থানীয় লোকজনের চিৎকার শুনে এসে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানো গেল ও দোকান থাকা নগদ ৩৭ হাজার টাকা, মালামাল এবং দোকান পুড়ে ছাই হয়ে যায়। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন প্রায় ২ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মাসুদ আরো জানান, আগুনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
দোকানে পুড়ে ছাই হয়ে যাওয়ার সংবাদ পেয়ে স্থানীয় চেয়ারম্যান হোসেন আহমেদ রাজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097