শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চোরাই মালামালসহ ৩ চোর আটক

এস এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৭:২৯ পিএম
ফরিদগঞ্জে চোরাই মালামালসহ ৩ চোর আটক
ফরিদগঞ্জে ভাষা বীর এমএ ওয়াদুদ সেতুর নির্মাণ কাজের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ট্রাকসহ তিন চোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারী) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের চরনবলিয়া এলাকায় এস আই ইসমাইল হোসেন ও এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ  রাত্রীকালীন ডিউটি চলাবস্থায় চুরি করা মালামাল ও ট্রাকসহ তিন জনকে আটক করেন।
আটককৃতরা হলো, চরনবলিয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. মনির হোসেন (৪০), একই এলাকার মৃত জাহাঙ্গীর আলম মিজির ছেলে মো. মিন্টু মিয়া মিজি (৪৩) ও সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বদরপুর এলাকার মৃত ফাজিল খানের ছেলে মো. রাজু হোসেন (২৭)।
জনা যায়, চরনবলিয়া এলাকার ভাষা বীর এমএ ওয়াদুদ সেতুর নির্মাণধীন কাজের পাইপ ও লোহার এঙ্গেল চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত ওসি প্রদীপ মন্ডল জানান , ব্রিজের কাজে ব্যবহৃত লোহার পাইপ ও বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় সময় তিন জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়ে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097