শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাজরাজেশ্বর ইউনিয়ন যুবলীগ নেতার মায়ের

কুলখানিতে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৭:০৭ পিএম
কুলখানিতে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন

রাজরাজেশ্বর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মিজির মায়ের স্মরণে কুলখানি ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৬ এপ্রিল ) মরহুমের নিজ বাড়ি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে ১ নং ওয়ার্ড মিজি বাড়ীতে পারিবারিকভাবে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও কুলখানির আয়োজন করা হয়।

কুলখানি উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের স্মরণে সকাল থেকে কোরআনখানি, মিলাদ ও তবারকের ব্যবস্থা করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

Model Hospital

কুলখানিতে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা মোল্লা, জাহাঙ্গীর কবির কিশোর, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, রাজরাজেশ্বর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শরাফত আলী গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ গাজী রনি, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মিজি, ইব্রাহিমপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ইমাম বেপারী, যুবলীগ নেতা মোবারক হোসেন, রিয়াদ খান, মোঃ ফয়সাল গাজী, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রোকন উদ্দিন, তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকির হোসেন রনি, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জি এম রাকিবসহ ,রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, স্থানীয় মুসল্লী, মরমের শুভাকাঙ্ক্ষী সহ আত্মীয়-স্বজনরা।

উল্লেখ্য, তিনি ২১ জানুয়ারি রোববার রাত ১০ টার সময় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। মৃত্যুর পূর্বে তিনি ৬ ছেলে ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন ২২ ফেব্রুয়ারি দুইদফা জানাজা শেষে কোরালিয়া রোডে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital