মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

৬ষ্ঠ কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন

ভাইস চেয়ারম্যান পদে কচুয়ায় জনপ্রিয়তায় এগিয়ে কুলসুমা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৬:৫২ পিএম
ভাইস চেয়ারম্যান পদে কচুয়ায় জনপ্রিয়তায় এগিয়ে কুলসুমা

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নিবার্চন ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে চেয়ারম্যান প্রার্থীদের ছড়াছড়ি দেখা যাচ্ছে।

গত বুধবার ৩য় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। এর মধ্যে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা রয়েছে। এই দুটি উপজেলায় ইভিএমএ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসীল অনুযায়ী- মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ ২ মে, যাচাই-বাছাই ৫ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ১৩ মে। ভোটগ্রহন হবে ২৯ মে।

তফসীল ঘোষণা পর থেকে কচুয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী আওয়ামী লীগ নেতারা ব্যাপক তৎপর হয়ে উঠেছেন। তবে মাঠে বিএনপি-জামায়াত নেতাদের তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিতারা ইউনিয়ন বুধুন্ডা গ্রামের তারুণ্যের অহংকার কুলসুমা আক্তার। তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তরুণ ও মেধাবী এই নেত্রী।

উল্লেখ্য, তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম মনির হোসেনের সুযোগ্য কন্যা।

Model Hospital

তিনি নারায়নপুর ডিগ্রি কলেজ থেকে ২০০৭ সালে এইচএসসি ও একই কলেজ থেকে বি.এ স্নাতক সম্পন্ন করেন। পড়াশুনার পাশাপাশি তিনি ছাত্র রাজনীতি সাথে জড়িয়ে পড়েন। এছাড়াও কচুয়া উপজেলার জাতীয় নির্বাচনগুলোতেও সক্রিয়তার সাথে দায়িত্ব পালন করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রাথী কুলসুমা আক্তারের বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম মনির হোসেন রাজনৈতিক পরিবারের সন্তান। বাবার পথ ধরেই রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে জনগনের সেবা করার প্রত্যয় নিয়ে আসন্ন কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন।

তাহার নির্বাচনী এলাকা কচুয়া উপজেলার হাট-বাজার, পথে-প্রান্তরে ও পাড়া-মহল্লায় সর্বত্র ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন এই নেত্রী। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলে সাধারণ ভোটাররা আশাবাদী। সাধারণ ভোটার, নারী-পুরুষ ও তরুণদের মধ্যেও ভোটের মাঠে আলোচনার শীর্ষে রয়েছেন এই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কুলসুমা আক্তার।

কুলসুমা আক্তার বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি আশাবাদী জনগণ আমাকে ব্যাপক ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

বিজয়ী হলে দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের পাশে থাকার চেষ্টা করবো। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে কচুয়াবাসীর জনগন ও ভোটারদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তারুন্যের নেতৃত্বে কচুয়াকে স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তরিত করবো। আপানারা আমাকে দোয়া ও সমর্থন করবেন।

ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম
ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারকেল তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শংকর চন্দ্র শীল ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শংকর চন্দ্র শীল রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও কালীগাছ তলা এলাকায় আয়োজিত হরিনাম সংকীর্তন শুনতে যাচ্ছিলেন। তিনি অটোরিকশা যোগে এসে নারকেল তলায় নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে।