শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালের প্রতিনিধি সম্মেলন ও বড় খানা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ এবং তা প্রচারে আমাদের সজাগ থাকতে হবে : ভারপ্রাপ্ত সম্পাদক সিফাত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৭:৫৬ পিএম
বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ এবং তা প্রচারে আমাদের সজাগ থাকতে হবে : ভারপ্রাপ্ত সম্পাদক সিফাত

চাঁদপুরের শীর্ষ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” এর প্রতিনিধি সম্মেলন ও বড় খানা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় হাজীগঞ্জে প্রিয় চাঁদপুর এর বার্তা কার্যালয় ও দুপুর আড়াইটায় হাজীগঞ্জ রিপোটার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাত।

দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন “প্রিয় চাঁদপুর” পরিচালনা পর্ষদের সদস্য মনিরুজ্জামান মহসিন, ফাহাদ হোসেন, প্রধান নির্বাহী সম্পাদক মাসুদ রানা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক শিমুল হাছান।

সভাপতির বক্তব্যে পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাত বলেন, ডিজিটাল এই যুগে আমাদের সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার জানতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ এবং তা প্রচারে আমাদের সজাগ থাকতে হবে।

Model Hospital

তিনি আরো বলেন, প্রিয় চাঁদপুর এর সকল প্রতিনিধি বস্তুনিষ্ঠ খবর ও খবরের পিছনের খবর তুলে আনতে হবে। এছাড়া প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালকে আরো বেগমান ও গতিশীল করতে সকল প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন পোর্টালের নির্বাহী সম্পাদক সাঈদ হোসেন অপু চৌধুরী, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হাসিব, প্রধান বার্তা সম্পাদক এস এম ইকবাল, বার্তা সম্পাদক মোঃ মাসুদ হোসেন, বিশেষ প্রতিনিধি ইসমাঈল হোসেন বিপ্লব, রাফিউ হাসান হামজা, নিজস্ব প্রতিনিধি মির্জা মানিক, মেহেদি হাসান রিমেল, প্রধান আইটি ইনচার্জ গোলাম রাব্বি।

বড় খানায় উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি মজিব পাটওয়ারী, পপুলার বিডি’র যুগ্ম বার্তা সম্পাদক মোঃ হোসেন বেপারী, সার্কুলেশন ম্যানেজার হাসান আহমেদ, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার কচুয়া প্রতিনিধি নাসির হোসেন ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি মোশারফ হোসেন প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে প্রিয় চাঁদপুর এর প্রতিনিধিদের পদবী ও আইডি কার্ড হালনাগাদ করা এবং আগামী পবিত্র ঈদুল আজহার পরবর্তী যেকোনো সময়ে প্রতিনিধিদের ভ্রমণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

ভ্রমণ বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম ইকবাল, সদস্য সচিব মোঃ মাসুদ হোসেন, সদস্য রাফিউ হাসান হামজা ও উপদেষ্টা হিসেবে মনিরুজ্জামান মহসিনকে দায়িত্ব দেয়া হয়।

শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

চাঁদপুরের শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ ইমাম হাসান সুমন।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইমাম হাসান সুমন বলেন, শতবর্ষ পূর্তি একটি ঐতিহাসিক ও গৌরবের আয়োজন। এ অনুষ্ঠানকে স্মরণীয় ও সফল করতে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং আয়োজন বাস্তবায়নে একটি কার্যকরী কমিটি গঠন করা জরুরি। তিনি সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা শতবর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন।আলোচনা শেষে বিভিন্ন ব্যাচ থেকে দুজন করে সাবেক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০২৭ সালের সুবিধাজনক সময়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন বলেন, ‘শতবর্ষ পূর্তি আমাদের বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চাই।

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি প্রয়াত প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের সব প্রয়াত ও  শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।যে কয়জন জীবিত শিক্ষক রয়েছে তাদের সম্মাননা দেওয়া বিষয়ে অভিমত তুলে ধরা হয়।

একই সঙ্গে শতবর্ষের এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার পেছনে যাঁরা ভূমি, অর্থ, শ্রম ও নানা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশেষভাবে প্রয়াত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অবদানের কথা স্মরণ করে কয়েকজন সাবেক শিক্ষার্থী অশ্রুসিক্ত কণ্ঠে বক্তব্য দেন। প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ‘সিদ্দিকুর রহমান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক ও প্রিয় পথপ্রদর্শক। তিনি ছিলেন একজন মেধাবী ও আদর্শ শিক্ষক। আমরা তাঁর অবদানের সর্বোচ্চ স্বীকৃতি চাই।

সভায় শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ১০ অক্টোবর ২০২৬ আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।