বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মতলবে বিষাক্ত বর্জ্যে ৮ গরু অসুস্থ, ১৭ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১২:৩৬ এম
মতলবে বিষাক্ত বর্জ্যে ৮ গরু অসুস্থ, ১৭ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে থানায় অভিযোগ

চাঁদপুরের মতলব উত্তরে অনুমোদনহীন ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে একটি খামারের আটটি গরু অসুস্থ হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে এ ঘটনায় ১৭ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারি জসিম উদ্দিন লিটন।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যাটারি কারখানা সংলগ্ন ক্ষেত থেকে ঘাস কেটে গরুকে দেন জসিম উদ্দিন লিটন। ওই ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়ে আটটি গরু। গরুর অবস্থা খারাপ দেখে খামারে তিনটি গরু জবাই করে ও পাঁচটি গরু কসাইর কাছে স্বল্পমূল্যে বিক্রি করে দেন। এর আগেও একই কারণে কয়েকটি গরু মারা যাওয়ার কারণে কারখানাটি বন্ধ করে দেয়। সম্প্রতি আবারও চালু করায় এমন ঘটনা ঘটেছে।

খামার মালিক জসিম উদ্দিন লিটন বলেন, পাঁচ বছর ধরে খামার করেছি। কোনদিন অসুবিধা হয়নি। প্রথম ব্যাটারি কারখানা সংলগ্ন ক্ষেত থেকে ঘাস খাওয়ানোর কারণে গরুগুলো অসুস্থ হয়েছে। এতে আমার ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাকি গরুগুলো নিয়ে চিন্তায় আছি। যদি এগুলোরও সমস্যা হয়, তাহলে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

Model Hospital

এদিকে কারখানা মালিক সোহেল বলেন, সামান্য পরিবেশ দূষণ হলেও হতে পারে। এছাড়া পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া অন্য সব কাগজপত্র রয়েছে। যেহেতু মানুষের ক্ষতি হয়, সেহেতু কারখানাটি বন্ধ করে দিবো।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, খবর পাওয়া পর আমি খামারে যাই। ঘাসের মধ্যে বিষাক্ত মিশ্রিত গ্যাস ছিল। যার কারণে গরুগুলো অসুস্থ হয়ে পড়ে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।