বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ট্রেন যাবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৯:৩২ এম
ট্রেন যাবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে

ট্রেন যাবে তিন পার্বত্য জেলায়। চট্টগ্রামের হাটহাজারী-রাঙামাটি, নাজিরহাট-খাগড়াছড়ি এবং দোহাজারী-বান্দরবান রুটে ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হবে।

গতকাল জাতীয় সংসদের এক প্রশ্নোত্তরে এই তথ্য জানান রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম।

ঢাকা শহরের চারদিকে বৃত্তাকার রেলপথ নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

রেলপথ মন্ত্রী জানান, রেলওয়ে মাস্টারপ্ল্যানের আওতায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।

Model Hospital

তিনি বলেন, নতুন অনুমোদিত মাস্টারপ্ল্যানে ২৩০টি প্রকল্প রয়েছে, যা বাস্তবায়ন করতে ৫ লাখ ৫৩ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয় হবে।

এই ২৩০টি প্রকল্পের মধ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-চট্টগ্রাম সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন নির্মাণ, চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর একটি রেল কাম রোড সেতু নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম ভায়া কুমিল্লা/লাকসাম দ্রুতগতির রেলপথ নির্মাণ করা হবে বলেও জানান রেলপথ মন্ত্রী।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।