বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অটো চালকের মৃত্যু

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪, ১২:২৪ এম
চাঁদপুরে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অটো চালকের মৃত্যু

চাঁদপুর পুরানবাজার দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১ ও আহত শতাধিক হয়েছে বলে জানা যায়।

ঘটনার বিবরনে জানা যায়, চাঁদপুর পৌরসভার প্যাণেল মেয়র মোহাম্মদ আলি মাঝির মেঝ ছেলে মোঃ সজিব মাঝি মঙ্গলবার সন্ধায় পলাশের মোড়ে মেরকাটিজ রোডের সহিদ হাওলাদার এর ছেলে মোঃ শান্ত হাওলাদার কে মারধর করলে,দুইটি গ্রুপের মারামারিতে লিপ্ত হয়ে ভয়াবহ রুপ ধারন করে। দুই গ্রুপে সংর্ঘষে নিতাইগঞ্জ রোড থেকে সজিব মাঝি গ্রুপ আর মেরকাটিজ রোড ও খালের দক্ষিণ পার মাঠের কোনা এক হয়ে দেশীয় অশ্রসশ্র নিয়ে ধাওয়া পালটা দাওয়া শুরু হয়।

দুই পক্ষের ইট পাটকেলে পথচারি সহ উভয় পক্ষের অনতত শতাদিক লোক। একই সময় স্হানীয় মাঠের কোনার ২০-৩০ টি দোকানপাট ভাংচুর করে মাঝি গ্রুপ, শান্ত গ্রুপের লোকজন সহ আরো কয়েকজন বলেন মারামারির সময় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খানের মেঝ ছেলে দুই সন্তানের জনক মোঃ আল আমিন খান পলাশের মোড় দিয়ে আশার সময় মারামারি মাঝে পড়ে গেলে সজিব মাঝি গরুপের লোকজন তাকে ইট মেরে আহত করে।

তাৎক্ষনিক সজিব মাঝি এসে আল আমিন কে গুলি করে ততক্ষণে আল আমিন মাটিতে লুটিয়ে পরলে রক্তের ঢলে রাস্তা ভিজে যায়।

Model Hospital

খবর পেয়ে বাবা ডেঙ্গু খান ছেলেকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক বহু চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। ডাঃ জানায় অতিরিক্ত রক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এদিকে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে না পেরে চাঁদপুর সদর থানায় খবর দিলে পুলিশ এসে ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে এলাকা শান্ত করেন।

অপর দিকে নিহত আল আমিন এর পরিবার এর মা হালিমা বেগম বলে সজিব মাঝি তার ছেলেকে গুলি করে হত্যা করেছে, এ খবরে এলাকার মানুষ নিহতের বাড়িতে ভীড় করেন। অনেকেই বলেন আল আমিন পাচ ওয়াক্ত নামাজ পড়ে সে অটো চালিয়ে নিজের সংসার চালিয়ে এক স্রী ও দুই ছোট ছোট মেয়ে নিয়ে খেয়ে বাঁচত। কিন্তু আজ ওই সন্তানের কি হবে তারা কি আর খুঁজে পাবে তাদের বাবাকে?

এ বিষয়ে আব্দুল মজিদ খান ডেঙ্গু বলেন আমার ছেলেকে যে গুলি করে মারছে আমি তার ফাঁসি চাই, আমি আইনের কাছে বিচার চাই, এদিকে আল আমিন এর মৃত্যুর খবর পেয়ে চাঁদপুর সদর হাসপাতালে দেখতে ছুটে যান মেয়র সহ আওয়ামী লীগের অসংখ্য নেতা ও কর্মি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। আর পুলিশ জানায় পোস্টমর্টেম করার পরেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

অপর দিকে জানা যায় মোহাম্মদ আলি মাঝির বড় ছেলে রাকিব মাঝি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয় হতে না পেরে নাকি সজিব মাঝি শান্ত হাওলাদারকে মারধর করে তা নিয়ে বড় ধরনের ঘটনায় লিপ্ত হয় উভয় পক্ষের লোকজন।

তবে এখনো ওই এলাকায় থম থম অবস্থা বিরাজ করছে।

বহু চেষ্টা করেও সজিব মাঝি কিনবা মোহাম্মদ আলি মাঝির সাথে যোগাযোগ করা যায়নি বলে তাদের বক্তব্য প্রকাশ করা হয়নি।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।