বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির কৃতি সন্তান মাসুদ আলম যশোরের নতুন এসপি 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১২:০১ এম
শাহরাস্তির কৃতি সন্তান মাসুদ আলম যশোরের নতুন এসপি 
চাঁদপুরের শাহরাস্তির কৃতি সন্তান মো: মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম যশোরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি হয়ে যোগদান করবেন।
বর্তমানে তিনি মাদারীপুর জেলা পুলিশ সুপার পদে কর্মরত রয়েছেন ।
রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-২ শাখার) উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মো. মাসুদ আলম চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির প্রসন্নপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবনে মাসুদ আলম নটরডেম কলেজ হতে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর এমএমএস ডিগ্রি লাভ করেন।
পরবর্তীতে পুলিশ সায়েন্স বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
তিনি ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
দুই বার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) নম্বর-৮১০৮১২৬৯২ ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) এর মাধ্যমে পুরস্কৃত হয়েছেন তিনি।
তিনি গত ২৭.০৯.২০২২ সালে মাদারীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করে কৃতিত্বের সহিত সেখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সুন্দর ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি দীর্ঘদিন পুলিশ হেডকোয়ার্টার ঢাকা অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।