বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

একই পরিবারের ৪জন গুরুতর আহত

শাহরাস্তিতে অটোরিকশা উল্টে বস্ত্র ব্যবসায়ীর মৃ’ত্যু

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৯:২৫ পিএম
শাহরাস্তিতে অটোরিকশা উল্টে বস্ত্র ব্যবসায়ীর মৃ’ত্যু

শাহরাস্তিতে সিএনজি থ্রি হুইলার অটোরিকশা উল্টে এক বস্ত্র ব্যবসায়ীর করুন মৃত্যু হয়েছে।

ওই সময় অটোরিকশায় আরোহী একই পরিবারের স্বামী স্ত্রী শিশু গাড়ির চালক সহ চারজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ, হাসপাতাল সূত্র জানায়, ওইদিন দুপুরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ওয়ারুক মেডিল্যাব হাসপাতাল সংলগ্ন রাস্তায় দিয়ে একটি সিএনজি চালিত থ্রি হুইলার (অটোরিকশা) চারজন যাত্রী নিয়ে ওই এলাকা অতিক্রম করছিল। ওই সময় সেখানে কোন কারন ছাড়া অটোরিকশাটি উল্টে যায়। ওই সময় রিকশায় আরোহী চারজন যাত্রী ছিটকে পড়ে।

ওই দৃশ্য দেখে পথচারি ফরিদ পাটোয়ারী স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের ওয়ারুক মেডিল্যাব হাসপাতালে নিয়ে যান।

Model Hospital

কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত একজনকে মৃত ঘোষণা করে। পরে নিহতের পরিচয়ে জানা যায়, সে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউপির রাগৈ গ্রামের তালুকদার বাড়ির মৃত ফজলুল হকের পুত্র জাহাঙ্গীর তালুকদার (৫৫)।

তিনি পার্শ্ববর্তী শোরসাক বাজারের মক্কা গার্মেন্টস এন্ড সু স্টোরের স্বত্বাধিকারী ছিলেন। অনেকে বলছেন, তিনি ব্যক্তিগত কিংবা দোকানের মোকামের জন্য শাহরাস্তি দোয়াভাঙ্গা এলাকা থেকে অটোরিকশা যোগে হাজীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি চার কন্যা সন্তানের জনক।

এদিকে এই ঘটনায় শাহরাস্তি মডেল থানার এসআই কিশোর বড়ুয়া ঘটনার স্থলে উপস্থিত হয়ে গণমাধ্যমকে জানান, অটোরিকশায় শাহরাস্তি পৌর শহরের কাছিরকাপ এলাকার ঢাকার জনৈক এক ব্যবসায়ী মাসুদ তার পরিবার ও ছোট বাচ্চা নিয়ে হাজীগঞ্জে যাচ্ছিলেন।

ওই দুর্ঘটনায় শিশুটি সহ তারা স্বস্ত্রীক আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ওই পরিবারটিকে কুমিল্লা হাসপাতালে প্রেরণ করা হয়। ওই দুর্ঘটনায় অটোরিকশা চালক কচুয়া উপজেলার রহিমা নগর গ্রামের আলমগীর হোসেন গুরুতর আহত অবস্থায় তাকে উয়ারুক মেডিল্যাব হাসপাতালে ভর্তি দেওয়া হয় ।

এদিকে নিহত বস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীরের মরদেহের আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।