বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

শহীদ তাজুল ইসলাম রতন পাটোয়ারী’র কবর জিয়ারত করলো চান্দ্রা ইউনিয়ন ছাত্রদল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৯:০৬ পিএম
শহীদ তাজুল ইসলাম রতন পাটোয়ারী’র কবর জিয়ারত করলো চান্দ্রা ইউনিয়ন ছাত্রদল

ফ্যাসিবাদী ও স্বৈরাচার হাসিনা সরকারের পুলিশ বাহিনীর গুলিতে নিহত রাজপথের লড়াকু সৈনিক জেলা ছাত্রদলের সদস্য চান্দ্রার কৃতি সন্তান শহীদ তাজুল ইসলাম রতন পাটোয়ারী’র কবর জিয়ারত করলো চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন ছাত্রদল।

শহীদ তাজুল ইসলাম রতন ৩রা ডিসেম্বর ২০১৩ শনিবার সকাল ৯ ঘটিকায়  চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় আন্দোলন ও সংগ্রামকালীন পুলিশের গুলিতে নিহত হন।

১২ নং চান্দ্রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল আউয়াল জমাদার এর নেতৃত্বে ১০ আগস্ট শনিবার বাদ আসর শত শত ছাত্রদলের নেতাকর্মীর উপস্থিতিতে মরহুম শহীদ তাজুল ইসলাম রতন পাটোয়ারী কবর জিয়ারত করা হয়।

এই সময় এক সাক্ষাৎকারে ১২ নং চান্দ্রা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ আব্দুল আউয়াল জমাদার বলেন ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে স্বৈরাচার খুনি হাসিনা সরকার ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পালানোর আগে এই হাসিনা সরকার আমাদের কোমলমতি শিক্ষার্থীদের বুকে নির্মম ভাবে গুলি চালিয়ে শত শত শিক্ষার্থীদের হত্যা করে। আমি শহীন তাজুল ইসলাম রতন পাটোয়ারী ও নিহত সকল শিক্ষার্থীদের আত্নার মাগফেরাত কামনা করি। হাসিনার অবৈধ সরকারের আমলে সকল হত্যা, ঘুম, লুটপাটের  বিচারের দাবি জানাচ্ছি।

Model Hospital

এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খান পারভেজ, ১২ নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাতেন জমাদার, সাবেক সাধারণ সম্পাদক মামুন জমাদার, যুগ্ম সাধারন সম্পাদক সুমন গাজী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ মিজি, সভ সভাপতি রুবেল মেম্বার সহ প্রমখ।

শাহরাস্তিতে কৃষকদের মাঝে ৬৭টি কৃষি যন্ত্র বিতরণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ পিএম
শাহরাস্তিতে কৃষকদের মাঝে ৬৭টি কৃষি যন্ত্র বিতরণ
কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কৃষক গ্রুপের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার ড. মো: সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
অনুষ্ঠানে বিভিন্ন কৃষক গ্রুপের হাতে মোট ৬৭টি যন্ত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৪টি বেড প্ল্যান্টার, ৯টি পাওয়ার থ্রেসার, ৮টি রিপার, ৪টি ভুট্টা মাড়াই যন্ত্র, ৯টি এলএলপি ও ফিতা পাইপ, ৯টি ফুট পাম্প এবং ২৪টি হ্যান্ড স্প্রেয়ার।
প্রধান অতিথির বক্তব্যে মনিরা খাতুন বলেন, “কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। কৃষকের শ্রম ও ঘামের ওপর ভর করেই দেশের খাদ্যনিরাপত্তা টিকে আছে। সেই কৃষিকে টেকসই ও লাভজনক করতে হলে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই।
তিনি বলেন, “এসব যন্ত্র ব্যবহারে বীজ বপন, ফসল কাটা, মাড়াই, সেচ ও বালাইনাশক স্প্রের কাজ দ্রুত ও কম খরচে করা সম্ভব হবে। এতে সময় ও শ্রম বাঁচবে, উৎপাদন খরচ কমবে এবং ফলন বাড়বে।”
কৃষকদের উদ্দেশে তিনি আরও বলেন, “এই যন্ত্রপাতি সরকারের সম্পদ, যা আপনাদের সবার কল্যাণে দেওয়া হয়েছে। এগুলো যত্নের সঙ্গে ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। গ্রুপের প্রত্যেক সদস্য যেন পালাক্রমে যন্ত্রের সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শাহরাস্তির কৃষিতে নতুন গতি সঞ্চার করবে।
সভাপতির বক্তব্যে ড. মো: সাজ্জাদুর রহমান বলেন, “টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যেই এ প্রকল্পের যন্ত্রপাতি কৃষক গ্রুপের মাঝে দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাবে।” তিনি যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করে ফলন বৃদ্ধির আহ্বান জানান।
যন্ত্রপাতি পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং যথাযথভাবে ব্যবহারের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো: আবু কালাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম।
এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো: রেজাউল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার ইউনুস পাটোয়ারী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শ্রীবাস চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি অফিসার মো: মকবুল হোসেন ও মোহাম্মদ আল আমিন।
উপজেলার অন্যান্য উপ-সহকারী কৃষি অফিসার, কৃষক-কৃষাণী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।