বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

২য় বর্ষের ছাত্র

মতলবের সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করা অবস্থায় সালাউদ্দিন দুর্ঘটনার শিকার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৩:০৩ পিএম
মতলবের সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করা অবস্থায় সালাউদ্দিন দুর্ঘটনার শিকার

চাঁদপুর মতলব দক্ষিণ বাইপাস সড়কে পানির টাংকি সংলগ্ন এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে গিয়ে মতলব সরকারি কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের বৈষম্য বিরোধীছাত্র মোঃ সালাউদ্দিন (১৮) দুর্ঘটনার শিকার হন।

পরে তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে এক্সরে রিপোর্টে দেখা যায় সালাউদ্দিনের বাম পা ভেঙে যায়। তার উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

প্রায় সারাদেশে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেক পুলিশ সদস্য। এর জেরে সারা দেশের থানাগুলো ছিল পুলিশশূন্য। এমনকি সড়কেও দেখা মেলেনি কোনো ট্রাফিক পুলিশের। ছাত্র-জনতার আন্দোলনের পর সরকারের পতন হওয়ার সাথে সাথে উদ্ভুত এই পরিস্থিতিতে সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙ্গে পড়ে।

এমন পরিস্থিতিতে শুধু আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও দাবি আদায়ের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশকে পুনর্গঠনেও হাত লাগিয়েছে দেশের ছাত্র-জনতা।

Model Hospital

সারা বাংলাদেশর ছাত্রদের ন্যায় মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাও প্রাধানীয়া বাড়ির সলেমান প্রধানীয়ার ছেলে বি এম শাখার ২য় বর্ষের ছাত্র মোঃ সালাউদ্দিন শুরু থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছে।

১২ আগস্ট সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় মতলব দক্ষিণে বাইপাস সড়কের পানির ট্যাংকি এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনের সময় রাস্তার মাঝে থাকা অবস্থায় একটি অটো এসে সরাসরি তার পায়ে থাক্কা মারে।

শাহরাস্তিতে কৃষকদের মাঝে ৬৭টি কৃষি যন্ত্র বিতরণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ পিএম
শাহরাস্তিতে কৃষকদের মাঝে ৬৭টি কৃষি যন্ত্র বিতরণ
কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কৃষক গ্রুপের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার ড. মো: সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
অনুষ্ঠানে বিভিন্ন কৃষক গ্রুপের হাতে মোট ৬৭টি যন্ত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৪টি বেড প্ল্যান্টার, ৯টি পাওয়ার থ্রেসার, ৮টি রিপার, ৪টি ভুট্টা মাড়াই যন্ত্র, ৯টি এলএলপি ও ফিতা পাইপ, ৯টি ফুট পাম্প এবং ২৪টি হ্যান্ড স্প্রেয়ার।
প্রধান অতিথির বক্তব্যে মনিরা খাতুন বলেন, “কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। কৃষকের শ্রম ও ঘামের ওপর ভর করেই দেশের খাদ্যনিরাপত্তা টিকে আছে। সেই কৃষিকে টেকসই ও লাভজনক করতে হলে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই।
তিনি বলেন, “এসব যন্ত্র ব্যবহারে বীজ বপন, ফসল কাটা, মাড়াই, সেচ ও বালাইনাশক স্প্রের কাজ দ্রুত ও কম খরচে করা সম্ভব হবে। এতে সময় ও শ্রম বাঁচবে, উৎপাদন খরচ কমবে এবং ফলন বাড়বে।”
কৃষকদের উদ্দেশে তিনি আরও বলেন, “এই যন্ত্রপাতি সরকারের সম্পদ, যা আপনাদের সবার কল্যাণে দেওয়া হয়েছে। এগুলো যত্নের সঙ্গে ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। গ্রুপের প্রত্যেক সদস্য যেন পালাক্রমে যন্ত্রের সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শাহরাস্তির কৃষিতে নতুন গতি সঞ্চার করবে।
সভাপতির বক্তব্যে ড. মো: সাজ্জাদুর রহমান বলেন, “টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যেই এ প্রকল্পের যন্ত্রপাতি কৃষক গ্রুপের মাঝে দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাবে।” তিনি যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করে ফলন বৃদ্ধির আহ্বান জানান।
যন্ত্রপাতি পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং যথাযথভাবে ব্যবহারের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো: আবু কালাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম।
এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো: রেজাউল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার ইউনুস পাটোয়ারী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শ্রীবাস চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি অফিসার মো: মকবুল হোসেন ও মোহাম্মদ আল আমিন।
উপজেলার অন্যান্য উপ-সহকারী কৃষি অফিসার, কৃষক-কৃষাণী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।