শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৯:৩০ পিএম
মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা

১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পযর্ন্ত ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান ২০২৪ বাস্তবায়ন বিষয়ক হাইমচর উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বেলা ১২ ঘটিকায় হাইমচর উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ এর পরিচালনা বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. বি. এম. আশরাফুল হক, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, নীলকমল নৌ পুলিশ পাঁড়ি ইনচার্জ মোঃ মুন্নাফ, লামচরী স্টেশন বাংলাদেশ কোস্টগার্ড কন্টিনেন্ট কমান্ডার মোঃ রব্বানী, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সর্দার আবদুল জলিল মাস্টার, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল করিম বেপারী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চরভৈরবী মৎস্য আড়তের সভাপতি ইউপি সদস্য মমিন দালাল, দক্ষিণ ইউনিয়নের জেলে প্রতিনিধি মুক্তার আহমেদ দর্জি প্রমুখ।

সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, আপনারা যারা জেলে রয়েছেন এই ইলিশ মাছের সাথে কিন্তু আপনাদের জীবন ও জীবিকা জড়িত। নদীতে মাছ না থাকলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। আপনাদের জীবন ও জীবিকার মান উন্নয়নের জন্য, এই হাইমচরের উন্নয়নের জন্য আপনারা ২২ দিন লোভ টাকে সংবেদন করেন। এবং মাছ ধরা বন্ধ রাখেন। একটি ইলিশ মাছের পেটে ১৮ থেকে ২০ লক্ষ ডিম থাকে, এই ২২ দিন যদি আপনারা মাই ইলিশ ধরা বন্ধ রাখেন তাহলে চিন্তা করেন নদীতে কি পরিমানে ইলিশ মাছ থাকবে।

Model Hospital

তিনি আরও বলেন, আমরা চর অঞ্চলে একটি অস্থায়ী ক্যাম করার চিন্তা করতেছি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ডের সমন্বয়ের এই ক্যাম্পটি গঠন করা হবে। এবং ২৪ ঘন্টা নদীতে নৌবাহিনী, কোস্টগার্ড,নৌ পুলিশ টহলরত অবস্থায় থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মানিক বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক এবং জেলে প্রতিনিধিবৃন্দ।

প্রস্তুতিমূলক সভা শেষে ২০২৪-২৫ অর্থ বছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় মা ইলিশ রক্ষা অভিযান- ২০২৪ বাস্তবায়নে মৎস্যজীবীদের সাথে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।