বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খরিপ মৌসুমের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৪:৫২ পিএম
খরিপ মৌসুমের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ

মতলব উত্তর উপজেলায় প্রথমবারের মতো তিন ধাপে বিপুল পরিমাণ শাকসবজি বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রথম ধাপে ৮৫০ জন কৃষকের মাঝে খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা।

ইউএনও একি মিত্র চাকমা জানান, সরকারের প্রণোদনা কর্মসূচি থেকে বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার ব্যবহার করে সঠিক চাষাবাদের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের ভূমিকা রাখতে হবে।

Model Hospital

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান, পরবর্তীতে সবজি প্রণোদনা, বোরো উফশী ধান প্রণোদনা ও বোরো হাইব্রিড ধান প্রণোদনার উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করার পরিকল্পনা রয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী কৃষকসহ উপ-সহকারী কৃষি, মৎস্য ও প্রানী বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৪২৩০ জন কৃষকের মাঝে ধাপে ধাপে এই প্রণোদনা বিতরণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital