মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের সেই কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করবে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:২৩ পিএম
চাঁদপুরের সেই কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করবে মন্ত্রণালয়

ছবি-মোহাম্মদ আবু তাহের

চাঁদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহেরের বিরুদ্ধে উঠা নানা অনিয়ম ও দুর্ণীতির বিষয়ে তথ্য প্রমাণ বিশ্লেষণে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণিত হলেই বিধি মোতাবেক নেয়া হবে ব্যবস্থা।
আগের সংবাদটি পড়ুন…
২৩ আগষ্ট রোববার বিকালে মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান।
এর আগে বেশ কিছুদিন যাবৎ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছিলো আবু তাহেরের বিরুদ্ধে। এরমধ্যে অভিযোগগুলো হচ্ছে, গত ৭ আগষ্ট চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বিনামূল্যে মিনি কোল্ড স্টোরেজ বিতরণ ও উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। কিন্তু এই উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের সেখানে উপস্থিত না থেকেও সরকারি প্রশিক্ষণ ভাতা উত্তোলন করেছেন।
এমনকি গত ১৬ মে চাঁদপুরে বিশ্বখাল খননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না। শুধু তাই নয়, উপজেলা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ অনুষ্ঠানে আবু তাহের অংশগ্রহন না করে প্রায়ই সরকারি ভাতা উত্তোলন করে নেন। এছাড়াও জেলার প্রশিক্ষণ কেন্দ্রটিতে এক বছরের অধিক সময় তিনি বসবাস করছেন। যার কারনে প্রশিক্ষণ কেন্দ্রটিতে তিনি বসবাস করায় প্রশিক্ষণে ব্যাঘাত হচ্ছে এবং অন্যদিকে সরকার রাজস্ব হারাচ্ছে। ইতি পূর্বে অব্যবহৃত একটি গাড়ির যন্ত্রাংশ বিক্রি করে দেন এ কর্মকর্তা।
‎
‎
এসব অনিয়ম ও অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, ওইদিন শুক্রবার ছিল বিধায় কচুয়ার প্রশিক্ষণে উপস্থিত হতে পারি নি।তবে ভাতা নিয়েছি এটা সত্য। প্রশিক্ষণ কেন্দ্রে বসবাস করাসহ অন্যান্য বিল ভাউচার প্রসঙ্গে জিজ্ঞেস করতেই তিনি সাংবাদিকদের ক্যামেরা বন্ধ রাখতে বলে আর কোন মন্তব্য করতে চাননি।
এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান মুঠোফোনে জানান, প্রশিক্ষণে অংশগ্রহন না করে ভাতা তোলার কোনো বৈধতা নেই। এটি সরকারি বিধিমালা ও আইনের পরিপন্থী। প্রশিক্ষণ কেন্দ্রে বসবাসের বিষয়ে বলেন,যদি ডরমেটরি হিসেবে ব্যবহার করেন তাহলেও আবু তাহেরকে ভাড়া দিতে হবে।
এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অধিশাখার যুগ্ম সচিব এনামুল হক বলেন, আমি এই মাত্রই ঘটনাগুলো সম্পর্কে অবগত হলাম। পূর্বে বা গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত কোন খবর আমার নজরে আসেনি।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”