বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্থগিত মাঠনালা পাকা ও খাল খনন কাজ সেচের আগে সম্পন্নের

চাঁদপুরে জানুয়ারীর ১ তারিখেই পানি চাই দাবীতে মানববন্ধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬:১৯ পিএম
চাঁদপুরে জানুয়ারীর ১ তারিখেই পানি চাই দাবীতে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের স্বপ্নবিলাস পানি ব্যবস্থাপনা দলের আওতাধীন ওটারচর কৃষি মাঠের  স্থগিত মাঠনালা পাকা করন ও খাল খনন কাজ সেচের আগেই সম্পূর্ণ করার জন্য মানববন্ধন করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে স্বপ্নবিলাস পানি ব্যবস্থাপনার দলের আয়োজনে মতলব উত্তর উপজেলার ওটারচর কৃষি মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বপ্নবিলাস পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আব্দুল কাদের মোল্লা, কোষাধক্ষ নাসির উদ্দিন সরকার, সম্মানিত সদস্য হাবিব উল্যাহ মাস্টার, কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলার সভাপতি মোহাম্মদ আতাউর রহমান সরকার, কৃষক মজিবুর রহমান, জামাল প্রধান, নারী কৃষি উদ্যোক্তা  আনোয়ারা বেগম।
এছাড়া  সাহেব আলী, ইদ্রিস আলী, শাহ আলম সরকার, মালেক ভূইয়া, বজলু প্রধান, কবীর শিকদার, আবুল কাশেম, জসিম সরকার, নীরব সরকার, আব্দুল মালেক সরকার, সুমন সরকার সহ আরো অন্যান্য কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে হাবিব উল্যাহ মাষ্টার বলেন, আমাদের ওটারচরে মাঠনালা ও খাল খননের কিছু কাজ হইছে কিছু কাজ হয় নাই। বাকি কাজ গুলো সেচ শুরুর আগেই সম্পন্ন করার জন্য মেঘনা ধনাগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া জানুয়ারীর ১ তারিখেই পানি চাচ্ছি।
কাদির মোল্লা বলেন, আমরা বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেন সঠিক সময়ে কৃষকরা পানি পায়।
নারী কৃষি উদ্যোক্তা আনোয়ারা বেগম বলেন, গতবছর বৃষ্টির কারণে কাজগুলো স্থগিত রয়েছে, এখন দ্রুত কাজগুলো চালু করা হোক এবং জানুয়ারীর এক তারিখে সেচ দেওয়া হোক।
আতাউর রহমান বলেন, গত বছর বৃষ্টির কারণে কাজগুলো স্থবির হয়ে রয়েছে। কৃষকের সার্থে দ্রুত কাজ গুলো  বাস্তবায়ন চাই। আর জানুয়ারীর এক তারিখে শুধু সেচ উদ্ভোধন করে কৃষকের সাথে ছলনা নয়। পুরোদমে পানি চাই। যেন সঠিক সময়ে বীজতলা তৈরি করে দেড়গুণ ফলন পেতে পারি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital