সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মাত্র ৪৯ হাজার টাকা বেতনের...

চাঁদপুর পৌরসভার ইঞ্জিঃ জাহিদের কোটি টাকার অবৈধ সম্পদ!!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৫:৫৫ পিএম
চাঁদপুর পৌরসভার ইঞ্জিঃ জাহিদের কোটি টাকার অবৈধ সম্পদ!!

শহরের বঙ্গবন্ধু সড়ক ও ট্রাকরোডে চাঁদপুর পৌরসভার ইঞ্জিনিয়ার জাহিদের ২ টি বাড়ির ছবি।

চাঁদপুর পৌরসভার ইঞ্জিঃ জাহিদের বিরুদ্ধে কয়েক কোটি টাকার অবৈধ সম্পদ গড়ার অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানাযায়,মাত্র ৪৯ হাজার টাকা বেতনের এই কর্মকর্তার শুধু চাঁদপুর শহরেই রয়েছে বেশ কয়েকটি   ফ্ল্যাট।এছাড়াও শহরের বঙ্গবন্ধু সড়কে ডুপ্লেক্স আলিশান বাড়িতে  বসবাস করেন এই কর্মকর্তা। এমনকি ট্রাকরোড বটতলা এলাকায়  ৭  তলা একটি বিলাসবহুল ভবনের মালিকপক্ষের  ৬ জনের ১ জন তিনি।    আদালত পাড়া এসএম টাওয়ারে রয়েছে ১০% মালিকানা  শেয়ার। কালিবাড়ি এপেক্সের পাশে  দিদার বক্সেও তার শেয়ার রয়েছে বলে জানাযায়।
এই কর্মকর্তার বিরুদ্ধে খোঁজ নিয়ে  আরো জানাযায়,  মূলত প্ল্যান পাশের নামে  মানুষকে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন তিনি। এমনকি তার কাছ থেকে সাইন নিতে হলে  তাকে দিয়েই বাধ্যতামূলক প্ল্যান পাশ করাতে হয় । এছাড়া অন্য কারো প্ল্যান পাশে  তিনি সাইন করাতো দূরের কথা উল্টো আরো  ভবন মালিকদের সাথে খারাপ  ব্যবহার করেন।
তাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে দিনের পর দিন ঘুরাতে থাকেন। মূলত চাঁদপুর পৌরসভার  বাসিন্দারা ভবন নির্মাণ করতে গেলে  যেন জাহিদ সাহেবের কাছে অনেকটা জিম্মি হতে হয়।
ঠিক এমনই  অভিযোগ করেন  চাঁদপুরের এক চিকিৎসক দম্পতি। তাদের অভিযোগ ইঞ্জিনিয়ার জাহিদের ভুল প্ল্যানের কারণে  তাদের অন্তত অতিরিক্ত ২০ লক্ষ টাকা খরচ হয়েছে। জানাযায় চাঁদপুর পৌরসভায় ১৮ বছর ধরে কর্মরত  এই কর্মকর্তা। মূলত দীর্ঘ দিন একই জায়গায় থেকে  প্রভাব বিস্তার করে যাচ্ছেন এই কর্মকর্তারা।
তবে এ বিষয়ে  ইঞ্জিনিয়ার জাহিদ বলেন,  আমার বঙ্গবন্ধু সড়কে বাড়ি আছে। ট্রাকরোডেও সেটাতো আমরা ৬  জন মালিক। আদালতপাড়া এসএম টাওয়ারে আমার কোন পারসেন্টিস নেই  তবে কিছু টাকা আছে তাও সামান্য।  প্ল্যান পাশ আমাকে দিয়ে  করাতে হবে এরকম একটি প্রমাণও দিতে পারবেন না।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।