বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কৃষি প্রণোদনায় ফলজ বনজ চারা ও বীজ বিতরণ

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৯:৫১ পিএম
ফরিদগঞ্জে কৃষি প্রণোদনায় ফলজ বনজ চারা ও বীজ বিতরণ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৭০০-এর বেশি কৃষকের মাঝে ফলজ ও বনজ গাছের চারা, রোপা আমন ধানের উফশী জাতের বীজ, বিভিন্ন ধরনের সবজি বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহাম্মদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফাহিম হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ মো. হামিদুল হকসহ বিভিন্ন পর্যায়ের কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনার আওতায় বিভিন্ন প্যাকেজে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৭০০ জন কৃষক পেয়েছেন রোপা আমন ধানের উফশী জাতের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে।
এছাড়া ৫০ জন কৃষককে দেওয়া হয়েছে ১০ গ্রাম হাইব্রিড মরিচ বীজ, ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং একটি করে বালাইনাশক। ১০০ জন কৃষক পেয়েছেন ৫ ধরনের শাকসবজির বীজ (মোট ২২৫ গ্রাম), ডিএপি সার ৫ কেজি ও এমওপি সার ৫ কেজি করে।
আরও ৩৫০ জন কৃষক এবং ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫টি করে দেশি জাতের নারিকেলের চারা, ৪০ জন কৃষক পেয়েছেন ৫টি করে দেশি জাতের তালের চারা ও বেড়া সহায়তা, এবং ৮০ জন কৃষক পেয়েছেন উন্নত জাতের আমগাছের ৫টি করে চারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এই ধরনের প্রণোদনা তাদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে এবং কৃষির প্রতি আগ্রহ আরও বাড়বে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।