শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৫ আসনে জামায়াতকে সমর্থন দিয়ে এনসিপি নেতা মাহাবুবের পোস্ট

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩:১১ পিএম
চাঁদপুর-৫ আসনে জামায়াতকে সমর্থন দিয়ে এনসিপি নেতা মাহাবুবের পোস্ট

চাঁদপুর-০৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাথে জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোটের সিদ্ধান্ত অনুযায়ী এ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল হোসেনকে সমর্থন দেবে এনসিপি।

জোটগত সিদ্ধান্তের প্রেক্ষিতে চাঁদপুর-০৫ আসনের এনসিপির মনোনীত প্রার্থী মাহবুব আলম সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন । পোস্টে তিনি বাংলাদেশ জামায়েত ইসলামির প্রার্থী অধ্যাপক আবুল হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

মাহবুব আলম তার পোস্টে বলেন-এনসিপির সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। জোটের সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে অধ্যাপক আবুল হোসেনের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, হাজীগঞ্জ–শাহরাস্তি এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকব্যবসা ও সামাজিক অবক্ষয় দূর করতে একটি কার্যকর ও সৎ নেতৃত্ব প্রয়োজন। তার মতে, এসব সমস্যা থেকে মুক্ত একটি নিরাপদ, মানবিক ও উন্নত জনপদ গড়তে অধ্যাপক আবুল হোসেনের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Model Hospital

পোস্টের শেষাংশে মাহবুব আলম লেখেন-ঐক্যই শক্তি, পরিবর্তন অনিবার্য।

ফেজবুক পোস্টের মাধ্যমে তিনি জোটের রাজনৈতিক লক্ষ্য ও পরিবর্তনের প্রত্যাশা তুলে ধরেন।

এনসিপির একাধিক শীর্ষ নেতা জানান, জোটগত রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই তাদের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, সংগঠিত প্রচারণা ও জনসমর্থনের মাধ্যমে চাঁদপুর-০৫ আসনে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপি ও জামায়াতের এই জোটগত সমর্থন আসন্ন নির্বাচনে চাঁদপুর-০৫ আসনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ

শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে : ওসি মীর মাহবুবুর রহমান

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৫ এম
শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে : ওসি মীর মাহবুবুর রহমান

‘সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে তরুণ ও যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে শাহরাস্তি ইউথ ফোরাম।

উপজেলার কুলশী বটতলায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও যুবকদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। শাহরাস্তি ইউথ ফোরামের বাস্তবায়নে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নুরুজ্জামান ভূঁইয়া প্রিন্সের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি ইউথ ফোরামের সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা। সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

তিনি তার বক্তব্য বলেন, প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, শৃঙ্খলাবোধ তৈরি হয় এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

Model Hospital

অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে আরও সক্রিয় হতে হবে। শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি তরুণদের জন্য ইতিবাচক ও সৃজনশীল পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করব।বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প নাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম, শাহরাস্তি পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, শাহরাস্তি পৌরসভা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ ও সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবলু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি ইউথ ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন পাটওয়ারী, টামটা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মোমেন শিকদার এবং মেহের ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক আরিফুর রহমান।

এ সময় শাহরাস্তি ইউথ ফোরামের সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন মিয়াজি, মাওলানা কামরুল হাসান বাবু, ফিরোজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক আরফিন রবিন, কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন হৃদয় ও রিশাদ ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।