বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ধানক্ষেত ফেটে চৌচির, পানির অভাবে দিশেহারা কৃষক

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ পিএম
চাঁদপুরে ধানক্ষেত ফেটে চৌচির, পানির অভাবে দিশেহারা কৃষক

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রানিরহাট পূর্ব গুলিশা গ্রামের গুলিশা খালে পানি না থাকায় ইরি ধানের জমিগুলো ফেটে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন প্রায় ৩০ একর জমিতে ধান আবাদকারী কৃষকেরা। তাঁদের দাবি, দ্রুত খালে পানির ব্যবস্থা করা হউক। তাহলে জমিতে পানি দেয়া যাবে। তা না হলে জমি ফেটে ফসল নষ্ট হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে, নদীতে পানি কম। কয়েক দিনের মধ্যে নদীতে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

সরেজমিন রানিরহাট পূর্ব গুলিশা গ্রামে গিয়ে দেখা গেছে, অধিকাংশ আবাদি জমি ফেটে চৌচির হয়ে আছে। আবার অনেক জমির ধান পানি না থাকায় লালচে হয়ে আছে। জমিগুলোতে নির্ধারিত সময়ে পরিচর্যায় সার ও কীটনাশক ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। মাঠে ধান আবাদ করেছেন বহু কৃষক। এর মধ্যে মোঃ দেলোয়ার হোসেন মিজির ৩, হাফিজ উল্লাহ গাজীর ৩, মিজানুর রহমান খানের ৫, বাদশা বেপারীর ৪, আঃ হান্নাের ৫ ও মুনসুর মিয়ার ১০সহ প্রায় ৩০ একর জমিতে ধানের আবাদ হয়।

কৃষক মিজানুর রহমান খান বলেন, মাঘ মাস থেকে ইরি ধান রোপন শুরু হয়। আর ফাল্গুন মাস শুরু হয়ে গেছে। পানির অভাবে আমরা ধান চাষ করতে পারছি না। কোন সরকারী লোক এসে আমাদের খবরও নেয় না। আমাদের কৃষকদের বাঁচান।

কৃষক মুনসুর জানান, পানির কারনে ২৮-২৯ ধান নষ্ট হয়ে যাচ্ছে। কিস্তিতে আমরা জর্জরিত। খালে পানি নাই।

Model Hospital

কৃষক বাদশা বেপারী বলেন, অনেকে পুকুর থেকে সেচপাম্প দিয়ে পানি দিলেও তা পর্যাপ্ত হচ্ছে না। এখন পুরো মাঠের জমিগুলো ফেটে আছে। খুব দ্রুত সময়ের মধ্যে পানি না দিলে পুরো মাঠের ফসল নষ্ট হয়ে যাবে এবং কৃষকদের পথে বসতে হবে। এখন পুকুরেও পানি নেই।

চাঁদপুর সেচ প্রকল্পের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক বলেন, খোঁজখবর নিয়েছি, নদীতে পানি কম থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। কৃষি বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital