বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৭:৪৭ পিএম
কচুয়ায় অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কচুয়ায় অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।

কচুয়া উপজেলায় সরকারের অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ২০২৬ সালের সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রবিবার ২৪ মে সকালে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে  কচুয়া সরকারি খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহম্মদ ওয়াসিম, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ অন্যনার উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম বলেন, চলতি বোরো মৌসুমে রাজারহাট সরকারি খাদ্য গুদামে মোট ১২৩১ মেট্রিক টন ধান, সিদ্ধ চাল এবং আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে ক্রয় করা হবে।
ধান সংগ্রহের ক্ষেত্রে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সর্বনিম্ন ১ মেট্রিক টন এবং সর্বোচ্চ ২ মেট্রিক টন পর্যন্ত ধান ক্রয় করা হবে বলেও জানান তিনি।
উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য  কর্মকর্তা মো. নাছির উদ্দিন জানান, প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে ‘কৃষক অ্যাপ’ ব্যবহারের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভুক্ত কৃষকদের অগ্রাধিকার দেয়া হবে।
সরকারি এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি খাদ্য মজুদ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital