বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ১২০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:২৮ এম
কচুয়ায় ১২০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

চাঁদপুরের কচুয়ায় অভিযান চালিয়ে প্রায় ১২০টি অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে ট্রলারযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘুগড়ার বিল, রাজারামপুরসহ বিভিন্ন এলাকায় পানিতে পেতে রাখা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা ও সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ জহিরুল ইসলাম। এ সময় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা  মোঃ জহিরুল ইসলাম বলেন, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা, ছোট মাছ ও জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Model Hospital

তিনি বলেন, দেশীয় মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। এতে ভবিষ্যতে দেশীয় মাছের সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital