শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

কচুয়ার জলাশয় দখল ও দূষণমুক্ত রাখার আহ্বান খায়রুল আবেদীন স্বপনের

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:১৫ পিএম
কচুয়ার জলাশয় দখল ও দূষণমুক্ত রাখার আহ্বান খায়রুল আবেদীন স্বপনের

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে, র‍্যালি, আলোচনা সভা এবং সফল তিন মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার ​(১৬ই আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন বলেন,  দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষে খামারিদের এগিয়ে আসার আহ্বান জানান। নিরাপদ ও আমিষের চাহিদা পূরণে মৎস্যচাষীদের সরকারিভাবে সব ধরনের সহযোগিতা প্রদান করা উচিত। কচুয়ার জলাশয়, খাল-বিল দখল ও দূষণমুক্ত রেখে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রগুলো রক্ষা করার ওপর বিশেষ জোর দেন। তিনি নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সচেতনা কামনা করেন।

মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু নাছিরের সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুবাস, উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা তপু আহমেদ,  কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা প্রমুখ

Model Hospital

​অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা । আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সফল তিন মৎস্য খামারিদের মাঝে সম্মাননা সম্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital