বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্ধোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৪০ পিএম
মতলব দক্ষিণে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্ধোধন

মতলব দক্ষিণে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সহকারী কমিশনার ভুমি মুমতাহিনা পৃথুলা।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এর পূর্বে জাতীয় মৎস্য  পক্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‍্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদে এসে সমাপ্ত হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং মৎস্য চাষীদের মধ্যে হাড় ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায়  সভাপতির বক্তব্যের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা।
উপজেলা সমাজসেবা অফিসার টিটু চন্দ্র ধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রায়হান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, মৎস্য চাষী আব্দুর রশিদ, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, মৎস্য জীবি জয়দেব বর্মন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ।
আলোচনা সভা শেষে তিনজন শ্রেষ্ঠ মৎস্যজীবিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital