বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার রহিমানগর বাজারে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম
কচুয়ার রহিমানগর বাজারে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে  অভিযানে অনিয়ম ও জনস্বাস্থ্যবিরোধী অপরাধের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

​জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করেন।

​অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- ​ইসলামীয়া বিরিয়ানী হাউজ, মূল্য তালিকা না থাকা, পঁচা-বাসি খাবার সংরক্ষণ এবং খাবারে ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহারের অপরাধে ২০,০০০/- টাকা। ​প্রধানীয়া এন্টারপ্রাইজ, উৎপাদন ও মেয়াদের তারিখবিহীন খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ১০,০০০/- টাকা। ​নিউ মিতালী ফুড, একই অপরাধে (মেয়াদ ও উৎপাদন তারিখবিহীন খাদ্যপণ্য) ৫,০০০/- টাকা। ​বন্ধু মেডিসিন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে ১০,০০০/- টাকা । ​রাজ হোটেল, সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

​অভিযান চলাকালে জব্দকৃত পঁচা-বাসি খাবার, ক্ষতিকর রং ও রাসায়নিক ধ্বংস করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Model Hospital

চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় অনিয়ম ও ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। রহিমানগর বাজারের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে পঁচা-বাসি খাবার সংরক্ষণ, ক্ষতিকর রং ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​অভিযানে কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ এম
শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

চাঁদপুরের হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর, শুক্রবার সকাল ৯ টা থেকে ক্যাম্প শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ সার্জন ডা. নুরে আলম মজুমদার।

এইচ জি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হাজীগঞ্জ-কচুয়া সড়ক, হাজীগঞ্জ, চাঁদপুরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ল্যাপারোস্কপিক সার্জারি সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্রান্ত রোগীরা এ ফ্রি চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে পারবেন।

রোগীদের সিরিয়ালের জন্য আগাম যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগ: ০১৩৩০৮৩০৮৬০।

Model Hospital

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কিডনি ডায়ালাইসিস করা হয়।