বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097

চর্যাপদ সাহিত্য একাডেমির ৬ষ্ঠ বই উপহার মাস ঘোষণা

শিক্ষার্থীদের বই ও জ্ঞানচর্চার প্রতি আরও আগ্রহী করে তুলতে হবে : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:২১ পিএম
শিক্ষার্থীদের বই ও জ্ঞানচর্চার প্রতি আরও আগ্রহী করে তুলতে হবে : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

চর্যাপদ সাহিত্য একাডেমির আয়োজনে ‘বই উপহার মাস-২০২৬’ কর্মসূচির উদ্বোধনকালে ফিতা কাটছেন প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই, বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর, বইয়ের দিকে বাড়াও হাত, ঘুচে যাবে অন্ধ রাত’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চর্যাপদ সাহিত্য একাডেমির আয়োজনে অক্টোবর মাসব্যাপী ৬ষ্ঠ ‘বই উপহার মাস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে রক্তিম ফিতা কেটে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, দীর্ঘদিন ধরে চর্যাপদ সাহিত্য একাডেমির বিভিন্ন কার্যক্রম দেখে আসছি। তাদের বই উপহার কর্মসূচি আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। বই উপহার নিয়ে এত নিবেদিতভাবে আর কোনো সংগঠন কাজ করে কিনা, আমার জানা নেই। তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি জ্ঞানমূলক ও শিক্ষামূলক বই পড়ার অভ্যাস বাড়ানো প্রয়োজন।

শিক্ষার্থীদের বই ও জ্ঞানচর্চার প্রতি আরও আগ্রহী করে তুলতে হবে। অবসর সময়ে বই পড়ার সঙ্গে যুক্ত থাকলে তাদের মননশীলতা বিকশিত হবে এবং বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে।

Model Hospital

সোহেল রুশদী আরও বলেন, বর্তমান সমাজে মাদকের উপদ্রব একটি বড় সমস্যা। এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতিতে থাকতে হবে। বই ও সাহিত্যচর্চার মতো সৃজনশীল কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, বর্তমান সময়ে মানুষ অনলাইনে বিভিন্ন বিষয় পড়াশোনা ও তথ্য সংগ্রহ করে। তাই একাডেমির নিজস্ব একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন। এর মাধ্যমে সংগঠনের সাহিত্য ও বইকেন্দ্রিক কার্যক্রম দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাব সবসময় ভালো ও সৃজনশীল কাজের সঙ্গে রয়েছে। ভবিষ্যতেও চর্যাপদ সাহিত্য একাডেমির বই ও সাহিত্যকেন্দ্রিক কার্যক্রমে প্রেস ক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার চেষ্টা থাকবে।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক সংগঠনের নেতা সর্দার আবুল বাশার, জাফরানী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, নাট্যজন ও সাংবাদিক কেএম মাসুদ, নারী নেত্রী ইশিতা বেগম, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম এবং প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যজন ও সাংবাদিক মোহাম্মদ আলমগীর, চাঁদপুর ল কলেজের প্রভাষক রোজিনা বেগম চৌধুরী, একাডেমির পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম ও সাহিত্যানুরাগী নাহিদা আফরোজ।

অনুষ্ঠানে বই উপহার মাসের আহ্বায়ক ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, পুরো অক্টোবর মাসজুড়ে এ কর্মসূচি চলবে। মাসব্যাপী প্রায় এক হাজার কপি বই উপহার দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। গত সাত বছরে চর্যাপদ সাহিত্য একাডেমির পক্ষ থেকে সাড়ে ১৩ হাজারের বেশি বই উপহার দেওয়া হয়েছে।

তিনি জানান, পুরো অক্টোবর মাসে পথেঘাটে, অফিস-আদালতে, যানবাহনসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের হাতে উপহার হিসেবে বই তুলে দেওয়া হবে।

সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, মানুষকে বইমুখী করা এবং মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে। তাই সমাজে বই পড়ার সংস্কৃতি আরও বিস্তৃত করা প্রয়োজন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খোকন দাস। পাশাপাশি অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ধরনের বই উপহার ও বিতরণ করা হয়। আয়োজনের শেষে দেশীয় পিঠা দিয়ে অতিথি ও উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে টানা ষষ্ঠবারের মতো অক্টোবর মাসকে ‘বই উপহার মাস’ হিসেবে পালন করছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এর আগে সংগঠনটি ‘বই উপহার মেলা’ আয়োজন করেছে। ২০১৯ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বই উপহার কর্মসূচিও পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।