কামরাঙ্গা স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২, ৫:০২ পিএম
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা স্কুল এন্ড কলেজের এসএসসি এবং এসএসসি (ভোকেশনাল)-২০২২ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মফিজুল ইসলাম খন্দকার, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, মহসিন খান, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেনসহ সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ।








