সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সকল ভেদাবেধ ভুলে দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: সাংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুন, ২০২২, ২:৩৪ পিএম
সকল ভেদাবেধ ভুলে দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: সাংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান

এস.এম ইকবাল: বৃষ্টি উপেক্ষা করে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভাবে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা সম্পন্ন হয়েছে।

১৮ জুন শনিবার সকাল ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উপজেলা আ’লীগের কার্যালয়ে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকারে পরিচালনায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাবেক সভাপতি ডক্টর মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নাছির উদ্দীন আহম্মেদ ভূঁইয়া, সহ-সভাপতি বাবু সন্তোষ চন্দ্র, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ্ আলম, প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার হারুন অর-রশিদ সাগর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজিসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় সাংসদ মুহম্মদ শফিকুর রহমান বলেন, অতীতের সকল ভেদাভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে এবং জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে ঐক্যেবদ্ধ হয়ে কাজ করি। তিনি আরো বলেন, প্রত্যেকের মধ্যে পছন্দ অপছন্দ থাকাটা দোষের কিছু নয়। কিন্তু নির্বাচনে শেখ হাসিনা ও নৌকার প্রশ্নে এক এবং অভিন্ন থাকতে হবে। নিজকে আওয়ামীলীগ দাবী করলে নৌকা প্রতীকের বিরোধিতা করার কোন সুযোগ নেই। দলের ত্যাগী নেতাকর্মীদের অব মূল্যায়ন করা যাবে না।

Model Hospital

একই সভায় সাবেক সাংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া বলেন, ১৯৬২ সন থেকে ছাত্রলীগ করার মধ্যে দিয়ে নিরলস ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলাম এবং বর্তমানেও আছি। আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত নেতাকর্মীরা দলের নেতাকর্মীদের মূল্যায়ন করেই ঐক্যবদ্ধ থেকে দলের স্বার্থে কাজ করতে হবে। জেলা আ’লীগের নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের দলে থেকে যারা নৌকার বিরোধিতা করবে তারা দলের শত্রু। তাদেরকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং যারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী হয়ে বা বিদ্রোহীদের পক্ষে কাজ করেছে তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

জেলা আ’লীগ নেতৃবৃন্দ আরো বলেন, আ’লীগ এবং নৌকার প্রশ্নে সকল ভেদাভেদকে ভুলেগিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে সু-সংগঠিত করার লক্ষে কাজ করতে হবে, কারন ঐক্যবদ্ধ আ’লীগ অনেক শক্তিশালী।

এ সময় প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক টিম গঠন করে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার কমিটি গঠন করার জন্য উপজেলা আওয়ামী লীগের প্রতি নির্দেশনা দেন সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ।

শান্তিপূর্ন ভাবে বর্ধিত সভাটি সম্পন্ন করার স্বার্থে সকাল থেকেই পুলিশের উপস্থিতিতে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে সভাটি সম্পন্ন করা হয়েছে। এই সভাকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ভিবিন্ন ইউনিয় থেকে নেতাকর্মীরা দলীয় শ্লোগান নিয়ে হাজির হতে দেখা গেছে।

 

 

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার