বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৩:২৩ পিএম
হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান হাইমচর আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামের ইব্রাহিম ভূইয়া বাড়ি মসজিদ সংলগ্ন হাইমচর আইডিয়াল স্কুল হল রুমে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রশিদ ভূইয়ার সভাপতিত্বে, প্রতিষ্ঠাতা ও পরিচালক তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, প্রাক-প্রাথমিক হলো একটি ক্ষুদে শিশুর বেড়ে উঠার প্রথম সিঁড়ি। এই সিঁড়ি বেয়েই প্রতিটি শিশু এগিয়ে যাবে তার নিজ গন্তব্যে৷ আর এই সিঁড়ি হতে শক্ত, মজবুত। আর তাই, প্রতিটি শিশুর এই সিঁড়িকে মজবুত করতে তাদেরকে নিজ সন্তানের ন্যায় মানুষ করতে হবে।
এই সময় তিনি ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ সহ বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্য বলেন, একজন ভালো শিক্ষক শুধু শিক্ষার্থীর ভালো ফলাফল অর্জন করতে সহায়তা করেনা, সে তার মেধা আর প্রজ্ঞা দিয়ে শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে। আপনারা ছাত্র ছাত্রীদের সাথে সেই কাজটি করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital