শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সাবেক সাংসদ ড. শামছুল হক ভূইয়ার নামে ফেসবুকে ভুয়া আইডি; থানায় জিডি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৭:০৬ পিএম
সাবেক সাংসদ ড. শামছুল হক ভূইয়ার নামে ফেসবুকে ভুয়া আইডি; থানায় জিডি

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভুয়া আইডির বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

৬ আগস্ট শনিবার ফরিদগঞ্জ উপজেলার সালেহ আহম্মেদ ভূঁইয়ার পুত্র সোহেল আহমেদ বাবু ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরী নং-৩১৮, তারিখ-০৬/০৮/২০২২ইং।

সাধারণ ডায়েরী সূত্রে জানাযায়, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া নামে একটি ভুয়া আইডি “শামছুল হক ভূঁইয়া” নামে আইডি থেকে আজে-বাজে ষ্ট্যাটাস দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষন্ন করা হচ্ছে। এছাড়াও আরেকটি ষ্ট্যাটাসে তেলের নতুন দামের সম্বলিত ছবি দিয়ে উল্লেখ রয়েছে “ঠিক হয় না”।

বিষয়টি ফরিদগঞ্জ উপজেলার সোহেল আহমেদ বাবুর নজরে আসলে তিনি মোবাইল ফোনের মাধ্যমে সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে জানালে এই আইডি তার নিজের নয় বলে জানালে তিনি ফরিদগঞ্জ থানায় গিয়ে সাধারণ ডায়েরী করেন।

Model Hospital

সোহেল আহমেদ বাবু জানান, সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া মহোদয়ের ক্ষতিসাধনের উদ্দেশ্যে একটি চক্র ভুয়া আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের আপত্তিকর ষ্ট্যাটাসসহ আজেবাজে তথ্য প্রদান করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রে নেমেছে। বিষয়টি দ্রুত তদন্ত করে চিহিৃত অপরাধীদের গেপ্তারের মাধ্যমে আইন ব্যবস্থা গ্রহনের জন্য ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।