বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আলোর মশালের হুইল চেয়ার পেলেন আয়েশা বেগম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ২:৪২ পিএম
কচুয়ায় আলোর মশালের হুইল চেয়ার পেলেন আয়েশা বেগম

কচুয়া প্রতিনিধি : মধ্যবয়সী আয়েশা বেগম (৪০)। স্বামী মানসিক ভারসাম্যহীন। মানুষের বাড়ি বাড়ি কাজ করে স্বামী ও সন্তানদের নিয়ে দুঃখের সংসার চলছে। এক দুঘর্টনায় এক হাত ও পা ভেঙ্গে যায় আয়েশার। পরে চিকিৎসা করেও হাত আর পা আর ভালো হয়নি। এই মানবেতর জীবনযাপন দেখে স্থানীয় এক ব্যক্তির অনুরোধে আলোর মশাল সামাজিক যুব সংগঠন উদ্যোগ নিয়ে প্রবাসী কল্যান পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি কাজী মোখলেছুর রহমানের অর্থায়নে আয়েশাকে একটি হুইল চেয়ার উপহার দেন। এতেই মহাখুশি হয়ে মধ্যবয়সী আয়েশা এই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শারীরিক প্রতিবন্ধী আয়েশা বেগম কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের ইউনিয়নের হোসেনপুর গ্রামের খোকন মিয়ার স্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সুমন, উপদেষ্টা ওমর খৈয়াম বাগদাদী রুমি, বরুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা, ওয়ার্ড কৃষি সুপারভাইজার মিজানুর রহমান।

আয়েশা বলেন, এতদিন আমি খুব কষ্ট পেয়েছি। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতাম। অনেক সময় হাত পা ভাঙ্গা থাকায় কাজও করতে পারিনি। হুইলচেয়ার পাবার পর কিছুটি কষ্ট দূর হলো। খাবার জোগাড় করা নিয়ে সবসময় চিন্তিত থাকতাম। তবে চাওয়া বেশি কিছু ছিলে না, চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা ও একটি হুইল চেয়ার।

Model Hospital

আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম জানান, শারীরিক প্রতিবন্ধী অসহায় আয়েশাসহ ১৫জন শিশু ও অসহায়কে হুইলচেয়ার দিয়েছি। অসহায়কে সহযোগিতা করতে পেয়ে আমরা মনে শান্তি পাই ও আনন্দ ভোগ করি। নতুন প্রজন্মকে বার্ধক্য ও প্রতিবন্ধী বিষয়ে সচেতনতা বৃদ্ধি সমাজের অসহায় প্রবীণ ও প্রতিবন্ধী মানুষকে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান এবং সহায়ক উপকরণ বিতরণ কাজের অংশ হিসেবে সংগঠনের পক্ষ হতে তাকে হুইলচেয়ার প্রদান করা হয়। এ সংগঠন যত দিন আছে অসহায় প্রতিবন্ধীদের সহযোগিতা করে যাব। আয়েশা বেগমের হুইল চেয়ারটির সম্পূর্ণ অর্থ দিয়ে সহযোগীতা করেছেন প্রবাসী কল্যান পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি কাজী মোখলেছুর রহমান। তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital