সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে নৌকার মাঝি হলেন যারা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৫:২৫ পিএম
হাজীগঞ্জে নৌকার মাঝি হলেন যারা
প্রিয় চাঁদপুর রিপোর্ট : হাজীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে মনোনয়ন বোর্ডের দায়িত্ব প্রাপ্ত নেতৃত্ববৃন্দ চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করেন।
নৌকার মনোনীত প্রার্থীরা হলেন, ১নং রাজারগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আ. হাদি, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন, কালচোঁ উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, কালচোঁ দক্ষিন ইউনিয়নে আকতার হোসেন, হাজীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম মীর, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মো. মনির হোসেন গাজী, হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মজুমদার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে গিয়াস উদ্দিন বাচ্চু হাটিলা পশ্চিমে এ কে এম মজিবুর রহমান।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।