শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

অপপ্রচারের বিরুদ্ধে ছেংগারচর পৌর আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৪:৩৫ পিএম
অপপ্রচারের বিরুদ্ধে ছেংগারচর পৌর আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মানহানিকর মিথ্যা তথ্য অপপ্রচারকারী মনির হোসেন মোল্লার দৃষ্টান্ত শাস্তির দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন হাসান কাইয়ুম চৌধুরী।

বুধবার (৫ অক্টোবর) বিকালে ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রীর নির্দেশে মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ এবং মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। এসব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে নিতে হবে।

এছাড়াও ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান চৌধুরী সহ দলীয় নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মানহানিকর মিথ্যা অপপ্রচার করছে কৃষক লীগের বহিস্কৃত মনির হোসেন মোল্লা। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। মনির হোসেন মোল্লাকে অবিলম্বে গ্রেফতার করে আইসিটি ও ডিজিটাল আইনে বিচার করতে হবে।

তিনি আরও বলেন, মতলবে আমাদের ঐতিহ্যবাহী পরিবার। এই পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা ফেসবুকে অপপ্রচার করেছে কৃষক লীগের বহিস্কৃত মনির। শুধু তাই নয় পরিকল্পনা প্রতিমন্ত্রী, চাঁদপুর-২ আসনের সাংসদ ও সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বিকৃত ছবি এবং তথ্য অপপ্রচার করেছে। এসব করার কারণে দলের মানহানি হচ্ছে। এবং আওয়ামী লীগে উশৃংখল পরিবেশ সৃষ্টি করছে। তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে এই সাংবাদিক সম্মেলন।

Model Hospital

সংবাদ সম্মেলনে মতলব উত্তর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লা দর্জি, ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য ও সম্ভাব্য মেয়র প্রার্থী শাহআলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।