বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৩:৩৩ পিএম
ফরিদগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি

এস এম ইকবাল : সিত্রাং এর প্রভাবের কারনে চাঁদপুরের ফরিদগঞ্জে ফসলি জমিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পুরো উপজেলায় ৭২ ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

সর জমিনে দেখা যায়, জমির ফসল, যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি ছাড়াও সড়কগুলোতে গাছ হেলে পড়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এদিকে উঠতি আমন ধান ও শাক-সবজি নষ্ট হয়েছে এবং বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে তার ছিঁড়ে উপজেলার সর্বত্রই বিদ্যুৎ বিহীন রয়েছে। তবে বিদ্যুৎ সংযোগ গত রোববার দিবাগত রাতেই বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস।

কৃষকদের মধ্যে মো. শাহ আলম, শফিকুর রহমান, আবুল খায়ের, আব্দুর রাজ্জাকসহ অনেকেই জানান, তাদের মাঠের ফসল, শাক-সবজি ছাড়াও ঘর-বাড়ি ছাড়াও গাছপালা, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তারা আরো বলেন, তাদের যে পরিমান ক্ষতি হয়েছে তা পুরন করা কোন ভাবেই সম্ভব না। তারা সংশ্লিষ্ট বিভাগের সু-দৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, রোপা আমন ২৫৫০ হেক্টর এবং শীতকালিন সবজি ১৮০ হেক্টর জমির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

Model Hospital

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার জানান, উপজেলায় এই পর্যন্ত প্রায় ২০ টিরও বেশি ঘর বিধ্বস্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এছাড়া একটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন জানান, সিত্রাং এর কারণে তাদের বিদ্যুৎ সংযোগ লন্ডভণ্ড হয়ে গেছে। উপজেলার বিভিন্ন স্থান গাছ-পালা ও বিদ্যুতের খুটি উপড়ে পড়ছে। বিদ্যুত সংযোগ নিরবিচ্ছিন্ন করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসছিমুননেছা জানান, ইউনিয়ন পর্যায় থেকে ক্ষয়-ক্ষতির তথ্য আসতে শুরু করেছে, তবে এখই চুড়ান্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাচ্ছেনা। তবে যোগাযোগ, ফসল ও বিদ্যুতের ব্যাপক ক্ষতি হওয়ার বিষয় নিশ্চিত করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।