শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১:১৯ পিএম
কচুয়ায় সিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ

মোঃ রাছেল : দি সিটি ব্যাংক লিঃ কচুয়া শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ব্যাংক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপক মো. আহসান উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে গ্রাহক সমাবেশে বক্তব্য রাখেন, দি সিটি ব্যাংক লিঃ দৌলতগঞ্জ শাখার ব্যবস্থাপক মো.বিল্লাল হেসেন, কচুয়া শাখার কর্মকর্তা অনোয়ার হোসেন ও মিজানুর রহমান।

উপস্থিত সুধীমন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার,ব্যাবসায়ী জিসান পাটোওয়ারী,আতিউল্লাহ প্রমুখ। এসময় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে আরিফ মোল্লা,এনামুল বারী,তানভীর আহম্মেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী তানিম হেসেন,খোরশেদ আলম,জিয়াউল হক জিয়া, সোহাগ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপক মো. আহসান উল্যাহ চৌধুরীর বলেন, দি সিটি ব্যাংক লিঃ সবসময়ই গ্রাহকমুখী ব্যাংক। আমাদের সম্মানিত গ্রাহকগণকে আমরা আমাদের পরিবারের অংশ হিসেবেই গণ্য করি। গ্রাহকদের আরো কাছে আসার জন্য এবং গ্রাহকদের কথা শোনার জন্যই আমরা এ গ্রাহক সমাবেশের অয়োজন করেছি।

Model Hospital

তিনি সিটি ব্যাংক সাথে ব্যাংকিং করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital