শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ২:০৭ পিএম
ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত (ওসি) মো. আবদুল মান্নান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর সোমবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান সাংবাদিকদের সাথে সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করেন।
আবদুল মান্নান এ সময়, নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ ও ভূমিদস্যুসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

তিনি বলেন, ফরিদগঞ্জে আমি থাকবো না হয় মাদক কিশোর গ্যাং থাকবে।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটন এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান সহ-সভাপতি মো. মহিউদ্দিন, মশিউর রহমান, আমান উল্যাহ আমান, যুগ্ম সাধারন সম্পাদক এস. এম ইকবাল হোসেন, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, সহ- অর্থ সম্পাদক আক্তার হোসেন, আইসিটি সম্পাদক গাজী মমিন, কার্য নির্বাহী সদস্য নারায়ণ রবি দাস, সদস্য আবু তালেব সরদার, রুহুল আমিন খান স্বপন, জসিম উদ্দিন, মেহেদী হাছান, মোশাররফ হোসেন মৃধা, আব্দুল কাদির আমান উল্যাহ খান ফারাবী, ফখরুল আলম, মামুন হোসাইন, ফাহাদ খান, এফ এ মানিক প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital